'থ্রি ইডিয়টস'-এর মজা নয়া মোড়কে 'ছিছোড়ে'-তে! ফিল্মের ট্রেলার মিস করবেন না

কলেজ জীবন, বন্ধুত্ব, প্রেম , প্রতিযোগিতা, আর সবশেষে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় সজল চোখে সমস্ত স্মৃতি নিয়ে এক নতুন জীবনের পথে এগিয়ে যাওয়া।

কলেজ জীবন, বন্ধুত্ব, প্রেম , প্রতিযোগিতা, আর সবশেষে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় সজল চোখে সমস্ত স্মৃতি নিয়ে এক নতুন জীবনের পথে এগিয়ে যাওয়া। বহু মানুষের কাছেই কলেজে হইহুল্লোড়ের দিন এখনও স্মৃতির মণিকোঠায় সতেজ। কলেজ জীবন আর বন্ধুত্বের সমীকরণ নিয়ে বলিউড উপহার দিয়েছিল আমির অভিনীত এক কালজয়ী ছবি 'থ্রি ইডিয়টস'। আর এবার সেই কলেজ জীবনের বন্ধুত্ব আর তার পরবর্তী পর্যায়ে জীবনের চলার পথের গল্প বলছে 'ছিছোড়ে'।

থ্রি ইডিয়টস-এর মজা নয়া মোড়কে ছিছোড়ে-তে! ফিল্মের ট্রেলার মিস করবেন না

'সদ্য শেখা গালাগালি' হোক বা প্রেমে পড়াই হোক, কিম্বা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে নম্বর নিয়ে রেষারিষিই হোক..! কলেজ জীবন চলে গেলে এই সমস্ত ফেলে আসা জিনিসই স্মৃতির পাতায় ভিড় করে 'মন কেমন' করিয়ে দেয়! বন্ধুত্ব দিবসে সেই সমস্ত পুরনো দিনের স্মৃতি উস্কে হাজির হল, সুশান্ত, শ্রদ্ধা বরুণ অভিনীত ছবি 'ছিছোড়ে'। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল 'থ্রি ইডিয়টস'। আর তার ঠিক দশ বছর পর আসছে 'ছিছোড়ে'। ছবির ট্রেলার অনেকাংশেই আমির অভিনীত ছবিকে যেন আবার মনে করিয়ে দিচ্ছে।

আমির অভিনীত 'দঙ্গল' ছবির পরিচালক নীতীশ তিওয়ারির পরিচালনায় আসছে ' ছিছোড়ে।' ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর। অর্থাৎ শিক্ষক দিবসের ঠিক পরের দিনই মুক্তি পাচ্ছে ছবি। আর তারই সঙ্গে স্কুল , কলেজের বন্ধুত্বের স্মৃতিকে উস্কে নেওয়ার হাতছানি দিতে চলেছে সুশান্ত, শ্রদ্ধা অভিনীত এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+