প্রতারণার ফাঁদে রাজ পত্নী শুভশ্রী, অভিনেত্রীর ছবি দিয়ে ভুয়ো চাকরির পোস্ট ফেসবুকে
প্রতারণার ফাঁদে রাজ পত্নী শুভশ্রী, অভিনেত্রীর ছবি দিয়ে ভুয়ো চাকরির পোস্ট ফেসবুকে
প্রতারণার ফাঁদে ব্যারাকপুরের িবধায়ক পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
অভিনেত্রী নিজেই ফেসবুক পোস্টে সেকথা জানিেয়ছেন। তাঁর ছবি দিয়ে ভুয়ো চাকরির টোপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয় প্রতারকরা। অথছ অভিনেত্রী জানেনই না তিনি এই নামের কোনও সংস্থার জন্য বিজ্ঞাপন দিয়েছেন।

ফেসবুক দেখতে গিয়ে সেই বিজ্ঞাপন নজরে পড়ে অভিনেত্রীর। সঙ্গে সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় সকলকে সেই বিজ্ঞাপনের ছবি শেয়ার করে লিখেছেন,এরকমকোনও সংস্থার সঙ্গে তিনি কাজ করেননি। তার ছবি তাঁকে না জানিয়েই ব্যবহার করা হয়েছে। এমনকী নেটিজেনদের এই নিয়ে সতর্কও করেছেন অভিনেত্রী।
ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন সোশ্যাল মিডিয়ায় এরকম বিজ্ঞাপন ঘুরে বেড়ায়। ভাল করে না জেনে কখনওএই ধরনের বিজ্ঞাপনের ফাঁদে কেউ পা দেবেন না। তাহলে নিজেই ঠকবে। সাবধান এই ধরনের বিজ্ঞাপন থেকে সকলেই সতর্ক থাকুন। এমনকী সেই পোস্ট কাউকে শেয়ার করতেও নিষেধ করেছেন অভিনেত্রী।
এই ধরনের ঘটনা নতুন নয়। মিমি চক্রবর্তীর কাণ্ডের পর থেকে একটু বেশিই সতর্ক হয়ে গিয়েছে শিল্পী মহল। তাঁরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি ব্যবহার নিয়ে ভীষণ ভাবে সতর্ক। কয়েকদিন আগে অভিনেতা দেবও এই ধরনের এক ভুয়ো পোস্ট নিয়ে সকলকে সতর্ক করেছিলেন। দেবের প্রযোজনা সংস্থার নাম করে ভুয়ো পোস্ট দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী করোনা ভ্যাকসিন নিয়ে প্রতারণার শিকার হয়েছেন। ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাঁকে। এই নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। মিমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই ঘটনার পর। ঘটনায় দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। যাকে জেরা করে একের পর এক জালিয়াতির কাণ্ড প্রকাশ্যে আসতে শুরু করে।












Click it and Unblock the Notifications