'চিট ইন্ডিয়া' আর নয়! ফিল্মের নাম ঘিরে নয়া চমক
বেশ কিছুদিন ধরেই ইমরান হাশমি অভিনীত 'চিট ইন্ডিয়া' ছবিটির নামকরণ নিয়ে রীতিমত বিতর্ক দানা বাঁধে। ছবিটি ফিল্ম সার্টিফিকেশন পেতে রীতিমত সমস্যায় পড়ে যায়।
বেশ কিছুদিন ধরেই ইমরান হাশমি অভিনীত 'চিট ইন্ডিয়া' ছবিটির নামকরণ নিয়ে রীতিমত বিতর্ক দানা বাঁধে। ছবিটি ফিল্ম সার্টিফিকেশন পেতে রীতিমত সমস্যায় পড়ে যায়। এবার যাবতীয় বিতর্কের ঝড় থেমে গিয়েছে ছবির নতুন নামকরণের সঙ্গে।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিটির নাম নিয়ে সংশয় প্রকাশ করার পরে, ছবির নামকরণ করা হয়েছে 'হোয়াই চিট ইন্ডিয়া'। ফলে এখন থেকে আর 'চিট ইন্ডিয়া' নয়। এরপর বোর্ড ও ফিল্ম নির্মাতাদের সঙ্গে বৈঠকে বসেন । বৈঠকই ঠিক করা হয় নতুন নামকরণ। ছবির নতুন নামকরণ জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেন 'হোয়াই চিট ইন্ডিয়া'র অন্যতম নির্মাতা তনুজ গর্গ।
View this post on InstagramDon't ask WHY. But it's WHY. Sigh. #whycheatindia #cheatindia
A post shared by WHY Emraan Hashmi (@therealemraan) on
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে এদেশে কীভাবে যুবসমাজকে ব্যবহার করে দুর্নীতি চলছে , তা নিয়েই ছবির গল্প । ছবিতে এক প্রতারকের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। এমাসের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি।












Click it and Unblock the Notifications