অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্রে 'হিন্দু', 'গুজরাত', 'গরু' শব্দে কোপ সেন্সর বোর্ডের
তথ্যচিত্র থেকে বেশ কিছু শব্দ নিয়ে আপত্তি তুলেছে সেন্সার বোর্ড। 'গরু', ' গুজরাত',' হিন্দু' ,'হিন্দুত্ব' ইত্যাদি শব্দকে তথ্যচিত্র থেকে বাদ দিতে বলা হয়।
সেন্সার বোর্ডের 'সংস্কার' মূলক চিন্তা ভাবনা নিয় এমনিতেই বিব্রত দেশের একটা বড় অংশের ফিল্ম নির্মাতা ও পরিচলাকরা। তার মধ্যে 'লিপস্টিক আন্ডার মাই বুরকা' থেকে শুরু করে একাধিক ছবিকে 'শালীনতার' গন্ডিতে রাখতে গিয়ে তুমুল বিতর্কের মুখে পড়ছে সেন্সার বোর্ড। বিতর্কের সেই তালিকায় এবার উঠে এল অমর্ত্য সেনকে নিয়ে তৈরি সুমন ঘোষের তথ্যচিত্র ' দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান'।
তথ্যচিত্র থেকে বেশ কিছু শব্দ নিয়ে আপত্তি তুলেছে সেন্সার বোর্ড। 'গরু', ' গুজরাত',' হিন্দু' ,'হিন্দুত্ব' ইত্যাদি শব্দকে তথ্যচিত্র থেকে বাদ দিতে বলা হয়। পরিচালককে বলা হয় যে সব জায়গায় এই শব্দগুলো অমর্ত্যের মুখে রয়েছে , সেইগুলো 'মিউট' করে দিতে হবে। আর তা করতে অস্বীকার করেছেন পরিচালক সুমন ঘোষ।

উল্লেখ্য,তথ্যচিত্রটিতে এক আলোচনার সময়ে " ক্রিমিনালিটি ইন গুজরাত" কথাটি বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। আর সেই বাক্যাংশটিকে নিয়েই আপত্তি তুলেছে সেন্সার বোর্ড। একইভাবে অর্মত্য সেন কথা বলার সময়ে বাকি ৩ টি শব্দ , ' গুজরাত',' হিন্দু' ,'হিন্দুত্ব' উঠে আসে। যা বাদ দিতে বলা হয় সেন্সর বোর্ডের তরফে। সেন্সর বোর্ডের দাবি, তথ্যচিত্রে অমর্ত্যর বলা বেশ কিছু শব্দ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে।
এদিকে,আগামী শুক্রবার নন্দন সহ একাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শনের কথা রয়েছে ছবিটির। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে এই তথ্যচিত্র টানা এক ঘণ্টার। তার আগে ছবি ঘিরে তৈরি হওয়া নয়া বিতর্কের অবসান হয় কী না এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications