Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dunki: মুক্তির আগেই সাফল্যের দোরগোড়ায় ডাঙ্কি, সেন্সর বোর্ডের কুর্নিশ শাহরুখের ছবিকে

সামনের সপ্তাহেই মুক্তি পাবে শাহরুখ খানের ছবি ডাঙ্কি। রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খানের প্রথম ছবি এটি। সেকারণেই ছবিিটকে ঘিরে কৌতুহলের শেষ েনই। বড়দিনকে সামনে রেখেই ছবিটি মুক্তি পেতে চলেছে।

ইতিমধ্যেই শাহরুখের দুটি ছবি বক্স অফিসে ব্লকব্লাস্টার হিট করে গিয়েছে। চলতি বছরে শাহরুখের প্রথম সিনেমা ছিল পাঠান। চার বছর পর শাহরুখ খানকে সিলভার স্ক্রিনে দেখে যায়। চার বছর পর সিলভার স্ক্রিনে শাহরুখ খানকে দেখতে ভিড় উপচে পড়েছিল। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল পাঠান।

Dunki

পাঠানের রেশ কাটতে না কাটতেই আবার আসে শাহরুখ খানের দ্বিতীয় ছবি জওয়ান। সেটি এখনও পর্যন্ত বক্স অফিসে চলতি বছরে সবচেয়ে লাভ করেছে। ১১০০ কোটি টাকা কালেক্ট করেছে জওয়ান। চলতি বছরে শাহরুখ খান বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছেন বলাই যায়। ৫৮ বছর বয়সে স্পাই এজেন্ট থেকে অ্যাকশন হিরো শাহরুখ যে এখনও যুবাদের হার্ট থ্রব সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

এবার আবার বছরের শেষে বড়দিনের উৎসবকে টার্গেট করে আসতে চলেছে তিন নম্বর ছবি ডাঙ্কি। রাজকুমার হিরানীর সঙ্গে এই প্রথম ছবি করেছেন তিনি। শুক্রবরে মুক্তি পাবে ছবিটি। তার আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেই স্ক্রিনিংয়ে এক কথায় সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে মুগ্ধ। রীতিমতো স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা।

শাহরুখ খান ছাড়াও এই ছবিতে রয়েছেন ভিকি কৌশল, তপসী পান্নু। এই প্রথম ভিকি কৌশল এবং তপসী পান্নু শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন। দেশের ১০০০ টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ছবিটি। ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড ব্রেকের টার্গেট নিয়ে পেলেছে রাজকুমার হিরানীর ডাঙ্কি। প্রভাসের সালার যে তমন হালে পানি পাবে না সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছে।

শাহরুখ খানের ডাঙ্কির জন্য নাকি প্রভাসের সালার সিনেমা হল পাচ্ছে না বলে জল্পনা শুরু হয়েছিল। শেষে সালারের পরিচালক জানিয়েছে ২২ ডিসেম্বর তাঁরা ছহিটি রিলিজ করবেন। সালারের সেন্সর ছাড়পত্র পাওয়া নিয়েও যথেষ্ট জলঘোলা শুরু হয়েছিল। এখনও তেমন ভাবে সালারের কোনও ট্রেলর বা গান হিট করেনি। সোশ্যাল মিডিয়ায় তেমন দেখাও যায়নি সালারের প্রচার। প্রভাসের ডাঙ্কির কাছে যে শাহরুখের সালার তেমন কিছু করতে পারবে না তা আগে থেকেই আঁচ করতে পারথে সকলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+