'শিল্পার ওপর দিয়ে কী যাচ্ছে ভাবতেই পারছি না', পুনমের মন্তব্যের মাঝেই রাজ-পত্নীকে ঘিরে জল্পনা বলি-পাড়ায়
স্বামী রাজ কুন্দ্রাকে ইতিমধ্যেই ৪ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। মুম্বইতে পর্নকাণ্ডে রীতিমতো সাড়া ফেলে এদিন শিল্পার স্বামী ধৃত রাজ কুন্দ্রাকে হেফাজতে পেয়েছে পুলিশ। এদিকে, রাজের বিরুদ্ধে পারদ চড়িয়েছেন পুনম পাণ্ডে। সেই সূত্রেই তিনি মুখ খুলেছেন শিল্পাকে নিয়ে।

পুনমের প্রতিক্রিয়া শিল্পাকে নিয়ে
রাজের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে একটি মামলা ইতিমধ্যেই করেছেন পুনম পাণ্ডে। অভিনেত্রী নানা অভিযোগে সরব হয়েছেন পর্ন কান্ডে ধৃত রাজের বিরুদ্ধে। একই সঙ্গে শিল্পা শেট্টিকে নিয়ে পুনমের প্রতিক্রিয়া 'শিল্পা আর ওয়ংর সন্তানদের ওপর দিয়ে কী যাচ্ছে তা ভাবলেই আমার খারাপ লাগছে। আমি ভাবতেই পারছিনা ওঁদের ওপর দিয়ে কী যাচ্ছে।' এক সাক্ষাৎকারে পুনম বলেন, এই প্রসঙ্গেই তিনি নিজের কষ্টকেও প্রকাশ্যে আনতে চান।

রাজের বিরুদ্ধে মামলা
রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অবৈধভাবে ছবি ব্যবহারের অভিযোগ আনেন পুনম পাণ্ডে। তিনি জানান, রাজের আর্মস প্রাইম মিডিয়ার হাত ধরে তিন একটি চুক্তিতে আবদ্ধ ছিলেন। তবে অবৈধভাবে পুনমের ছবি সংস্থা তাদের অ্যাপে ব্যবহার করেছে। এই অভিযোগে সরব পুনম। যিনি রাজের বিরুদ্ধে মামলা করলেও, শিল্পাকে নিয়ে মন্তব্য করতে ছাড়েননি।

কোথায় এখন শিল্পা শেট্টি?
সূত্রের খবর, শিল্পা শেট্টি আপাতত জুহুতে এক বাংলোয় রয়েছেন। সঙ্গে রয়েছে তাঁর সন্তানরাও। রাজের বাড়ি ছেড়ে শিল্পা আপাতত মা ও বোনের সঙ্গে রয়েছেন। বোন শমিতা আপাতত তাঁর কাছে রয়েছেন।

শ্যুটিং বাতিল
এদিকে, শিল্পা শেট্টি আপাতত বলিউডে তাঁর শ্যুটিং বাতিল করেছেন। তিনি কয়েকদিন আগেই 'হাঙ্গামা ২' এর জন্য প্রোমোশনে মত্ত ছিলেন। তবে আপাতত বলিউড পাড়ার সঙ্গে যোগাযোগ থেকে দূরে তিনি থাকছেন বলে খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications