এনআরসি ইস্যুতে চরম হুঁশিয়ারি জুবিনের! সোশ্যাল মিডিয়ায় কোন হুঙ্কার দিলেন গায়ক

শিলচরে কবি শ্রীজাতকে আক্রমণের ঘটনার পর এবার এনআরসি ইস্যু নিয়ে ঝড় তুলে খবরের শিরোনামে আরও এক শিল্পী। অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এবার এনআরসি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন।

শিলচরে কবি শ্রীজাতকে আক্রমণের ঘটনার পর এবার এনআরসি ইস্যু নিয়ে ঝড় তুলে খবরের শিরোনামে আরও এক শিল্পী। অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এবার এনআরসি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন।

 ভোট ফিরিয়ে দিন, বিজেপিকে নিয়ে কেন ক্ষুব্ধ আসমের সঙ্গীতশিল্পী জুবিন

অসমে ২০১৬ সালের ভোটের সময় জুবিনের কণ্ঠের গান ব্যবহার করে প্রচার চালায় বিজেপি । এরপর বিজেপির সর্বানন্দ সোনোয়াল ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে। কিছুটা সময় পার হতেই অসম উত্তাল হয়ে ওঠে এনআরসি ইস্যুতে। শুরু হয় অনুপ্রবেশ ঘিরে একাধিক রাজনৈতিক দাবি পাল্টা দাবির পালা। আর এনআরসি ইস্যুতেই এবার মুখ খুলেছেন অসমের গায়ক জুবিন। এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। তাঁর দাবি, তাঁর কণ্ঠ ব্যবহার করে বিজেপি অসমে যে সমস্ত ভোট পেয়েছে তা ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি তাঁর দাবি, গানের পারিশ্রমিক তাঁর ফিরিয়ে দিতেও আপত্তি নেই।

ভোট ফিরিয়ে দিন, বিজেপিকে নিয়ে কেন ক্ষুব্ধ আসমের সঙ্গীতশিল্পী জুবিন

ফেসবুকে একটি পোস্ট-এ জুবিন লিখেছেন,'লোকসভায় বিল পাশ হওয়ার পরও মুখ্যমন্ত্রী তাতে আপত্তি করতে পারতেন। তারপর যা হত সেটা পরে দেখা যেত। আমি এখনও মাথা ঠান্ডা রাখতে চাই। আগামী এক সপ্তাহ অসমের বাইরে থাকব। ফিরে আসার আগে মুখ্যমন্ত্রী যদি কোনও ব্যবস্থা করেন তাহলে ভাল হয়। সেটা না হলে আমি নিজের মতো করে বিক্ষোভ দেখাবো...'। যদিও জুবিনের টুইট বার্তা নিয়ে এখনও কোনও জবাব আসেনি মুখ্যমন্ত্রীর তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+