জুতো পরে দুর্গাপুজোর প্যান্ডেলে রণবীর! চাঞ্চল্যকর দাবি পরিচালকের

জুতো পরে দুর্গাপুজোর প্যান্ডেলে রণবীর! চাঞ্চল্যকর দাবি পরিচালকের

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র’ সিনেমার ট্রেলার। ট্রেলারের এক দৃশ্য নিয়ে আপত্তি উঠছে। কারণ, সেখানে দেখা গেছে, জুতো পায়ে দিয়ে মন্দিরে প্রবেশ করছেন অভিনেতা। এমন বিতর্কের জল বেশ কিছুটা গড়ানোর পর তা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় লেখা পোস্ট করলেন সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়, কী বললেন তিনি।

জুতো পরে দুর্গাপুজোর প্যান্ডেলে রণবীর! চাঞ্চল্যকর দাবি পরিচালকের


সিনেমার ট্রেলারে দেখা যাচ্ছে, সিনেমার এক দৃশ্যে অভিনেতা রণবীর কাপুর মন্দিরে জুতো পরে প্রবেশ করছে। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে অয়ন লিখেছেন, 'আমাদের সম্প্রদায়ের কিছু লোক আছেন যারা সিনেমার ট্রেলারের একটি দৃশ্যে দেখানোর জন্য আপত্তি তুলছেন। এই ছবির একজন প্রযোজক ও ভক্ত হিসাবে এই বিষয়টি আমি বুঝিয়ে দিতে চাই।

অভিনেতা রণবীর মন্দিরে নয়, দুর্গাপুজোর একটি প্যান্ডেলে ঢুকছেন। আমার পরিবার ৭৫ বছর ধরে এই একই রকম দুর্গাপুজোর উদযাপনের আয়োজন করে আসছে। যেটার অংশ আমি ছোটবেলা থেকেই নিজেই। আমার অভিজ্ঞতায় বলছে, প্যান্ডেলের যেই স্টেজে ঠাকুর রাখা থাকে, সেখানে ওঠার আগে পায়ের জুতো খুলি। আপনারা যারা এই সিনটি দেখে আঘাত পেয়েছেন, তাঁদের ভুল ভাঙাতে চাই। কারণ ব্রহ্মাস্ত্র এমন এক ছবি যা ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে তৈরি। তাই আমি চাই এই অনুভবটা সকল ভারতীয়র মনে পৌঁছক।’ আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

অপরদিকে, মুক্তি পেল 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' –এর ট্রেলার। সিনেমায় অভিনয় করবেন বিদ্যুৎ জামওয়াল,মুখ্য চরিত্রেই দেখা মিলবে তাঁর। সিনেমাটি কবে মুক্তি পাবে? ট্রেলার দেখে বেশ খুশি অনুগামীরা।

ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর অভিনেতাকে দেখা গিয়েছিল আসামীর পোশাকে। সঙ্গে ছিল মুখ ভর্তি দাড়ি, চুল এলোমেলো। ট্রেলার মুক্তি কি দেখা গেল? তিনি একটি কন্যাকে দত্তক নিয়েছেন। তাঁর মেয়েকে অপহরণ করা হয়। শুধু তাই নয় হত্যা করার চেষ্টা করা হয়। বিদ্যুৎ তাঁর প্রিয়জনকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠেন। সব পদক্ষেপ মানতেই সে রাজি। সিনেমাটি অ্যাকশনধর্মী হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে, সিনেমায় কি ঘটতে চলেছে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে আসন্ন সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ফারুখ কবীর।

ট্রেলারের পাশাপাশি ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ছবিটি OTT-তে নয়, বড় পর্দায় ৮ জুলাই মুক্তি পাবে। যদিও এর আগে খুদা হাফিজকে শুধুমাত্র ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছিল। তবে এবার বড় পর্দায় বাজি খেলতে প্রস্তুত নির্মাতারা। আগে এই ছবিটি জুন মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরে এটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয় জুলাইয়ে। ছবিতে বিদ্যুৎ জাম্মওয়ালের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন শিবালিকা ওবেরয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+