মাদক পাচার ও সেবনের অভিযোগ, গ্রেফতার অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের ভাই

বলিপাডায় ফের মাদক যোগে গ্রেফতার. এবার অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের ভাই অমনপ্রীত সিংকে গ্রেফতার করল পুলিশ। হায়দরাবাদে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অমনপ্রীত সিংয়ের বিরুদ্ধে মাদক সেবন এবং মাদক পাচারের অভিযোগ রয়েছে। সাইবারাবাদ থানার সহযোগিতায় নারকোটিক ব্যরো গ্রেফতার করে অমনকে।

প্রসঙ্গত উল্লেখ্য শাহরুখ পুত্রকে মাদক যোগে গ্রেফতারের পর মাদক পাচারকাণ্ডে রকুলপ্রীতকেও জেরা করেছিলেন মুম্বই নারকোটিক ব্যুরো। এই ঘটনায় রকুলপ্রীত সিংয়ের ভাই অমনপ্রীত সিং ছাড়াও আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়। তাঁর শরীরে মাদক পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। অমনপ্রীত কোকেন সেবন করেছিলেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Rakulpreet Singh

পুলিশ জানিয়েছে অমনপ্রীত কার কাছ থেকে মাদক কিনতেন সেটা জানতে তদন্ত করা হচ্ছে। কোন চক্র কাজ করছে সেটা জানতেই এই অভিযান। এই চক্রের মধ্যে ভারতীয়দের পাশাপাশি নাইজেরিয়ানরাও রয়েছেন। অনেকেই মাদক পাচারকাণ্ডে একাধিকবার গ্রেফতার হয়েছেন।

অমনের শরীরে কোকেন মিলেছে তবে সেটা সে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সংগ্রহ করেছে না আরও অন্য কোনও চক্র জড়িত রয়েছে এই কাণ্ডে তা জানতে তদন্ত করা হচ্ছে। তেলেঙ্গানায় অত্যন্ত সক্রিয়ভাবে মাদক পাচার চালায় ধৃত ১৩ জন। হায়দরাবাদে মাদক পাচারের রীতিমতো কারবার খুলে ফেলেছিল তারা।

ধৃত ১৩ জনের মধ্যে ৬ জনের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁদের মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাতে কোকেন পাওয়া গিয়েছে। ধৃত ১৩ জনের মধ্যে যাঁদের শরীরে কোকেন পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছেন রকুলপ্রীত সিংয়ের বাই অমন সিং। কৃষ্ণান রাঠি, অনিকেত, যশবন্ত, রোহিত, শ্রীচরণ, প্রসাদ, হেমন্ত, নিখিল, মধু, রঘু, কৃষ্ণম রাজু, ভেঙ্কট।

অভিনেত্রী রকুলপ্রীত সিংকেও মাদক কাণ্ডে জেরা করা হয়েছে একাধিকবার। এমনকী আর্থিক দুর্নীতি কাণ্ডেও অভিনেত্রীকে জেরা করেছে ইডি। তবে পুলিশ জানিয়েছে অমন সিংয়ের সঙ্গে মাদক কাণ্ডে রকুলপ্রীত সিংয়ের কোনও যোগ নেই। ধৃতদের কাছ থেকে ১৯৯ গ্রাম কোকেন উদ্ধার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+