কেউ অধ্যাপক কেউ চিকিৎসক, বলিউড তারকাদের মায়েরাও পেশার দিক থেকে তাক লাগাচ্ছেন
কেউ অধ্যাপক কেউ চিকিৎসক, বলিউড তারকাদের মায়েরাও পেশার দিক থেকে তাক লাগাচ্ছেন
দীপিকা পাড়ুকোন হোন বা প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের তাবড়া তারকারা নিত্যই নিজের পেশার জেরে বিভিন্ন ভাবে ব্যাস্ত থাকেন। শ্যুটিং না থাকলেও তাঁদের জীবনে ব্র্যান্ড এনডোর্সমেন্টের চাপ প্রবলভাবে থাকে। ফলে নিত্যদিনই নিজের মতো করে ব্যস্ত থাকতে হয় তাঁদের। এদিকে, বহু অভিনেতা অভিনেত্রী বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত, ফলে তারকাদের ব্যস্ততার অভাব হয়না। তবে তারকাদের মায়েরাও কিছু কম নন! তাঁরাও সন্তানদের মতোই নিজেদের পেশাগত জীবন বা ভালোবাসার জিনিসটি নিয়ে নিত্য ব্যস্ত থাকেন। একনজরে দেখা যাক, কোন তারকার মা কোন পেশার সঙ্গে যুক্ত।

শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর বলিউডে পা পা রাখার সময় থেকেই স্টার কিডের তকমা নিয়ে প্রবেশ করেছেন। সকলেই জানেন তাঁর বাবা বিখ্যাত বলিউড ভিলেন শক্তি কাপুর। তবে আলাদা করে পরিচিতি রয়েছে তাঁর মায়েরও। মা শিবাঙ্গী কোলহাপুরী মূলত স্টার তারকা অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরীর বোন। এককালে শিবাঙ্গী শুধু অভিনয়ের সঙ্গেই সংযুক্ত তা নয়। শ্রদ্ধা কাপুরের মা শিবাঙ্গী গানের তালিম নিয়েছেন বহু বছর ধরে। তিনি একজন পারদর্শী গায়িকা।

দীপিকা পাড়ুকোন
প্রখ্যাত খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের সন্তান হিসাবে দিপীকার যে পরিচিতি রয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে ফিল্ম জগতে দীপিকার নিজের প্রবল দাপুটে অভিনয়। তবে তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোনও জনপ্রিয়তার বিচারে কিছু কম যান না! পেশাগতভাবে বহু বছরই ট্রাভেল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন দীপিকার মা তথা প্রকাশ পত্নী উজ্জ্বলা।

আলিয়া ভাট
বলিউডে আপাতত প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম হলেন আলিয়া ভাট। মহেশ ভাটের কন্যা স্টার কিড হওয়ার দরুন আলিয়া বলিউডে প্রবেশের সঙ্গে সঙ্গেই প্রবল সমালচনার মুখে পড়েন। তবে পরবর্তীকালে নিজের মতো করে নিজের ফ্যানবেস বানিয়েছেন আলিয়া। মহেশ ভাটের মতো পরিচালকের সন্তান হওয়া ছাড়াও আলিয়ার আরও একটি পরিচিতি হল, তিনি সোনি রাজদানের কন্যা। মা সোনি রাজদান এককালে বলিউডের বহু সমান্তারাল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছেন।

কৃতী শ্যানন
অভিনেত্রী কৃতী শ্যানন একজন নামী অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া হিসাবেও পরিচিত। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কৃতী অভিনয়কে পেশা হিসাবে বেছে নিয়েছেন। এহেন অভিনেত্রীর পরিবারও বেশ শিক্ষিত পরিবারের অংশ। তারকার মা গীতা শ্যানন পেশায় একজন অধ্যাপক। কৃতীর মা গীতা দিল্লি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।

কার্তিক আরিয়ান
অভিনেতা কার্তিক আরিয়ান একজন স্বনামধন্য তারকা। বলিউডে নেপোটিজমের দাপটের মাঝেও বহু স্টার কিডকে ছাপিয়ে কার্তিক নিজের পরিচিতি তুলে ধরেছেন। তাঁর পরিবার যদিও ফিল্ম জগত থেকে বহু ক্রোশ দূরে। কার্তিকের পরিবার মূলত, চিকিৎসক পরিবার বলে পরিচিত। তাঁর মা মালা তিওয়ারি পেশায় নারী রোগ বিশেষজ্ঞ। বাবা মণীশ তিওয়ারি শিশুরোগ বিশেষজ্ঞ। তবে কার্তিক চিকিৎসকের পেশা থেকে অনেক দূরে ফিল্মকেই বেছে নিয়েছেন।

সলমন খান
সলমনের মা সলমা খান । সলমনের বাবা সলিম খান বলিউডে রীতিমতো পরিচিত মুখ। তিনি বহু যুগ ধরে বলিউডের একজন নামী গীতিকার হিসাবে খ্যাতি পেয়েছেন। এহেন স্বামীর স্ত্রী হিসাবে সলমাও নিজের গুণকে দরজাবন্ধ করে রুদ্ধ করেননি। সলমা খান বর্তমানে একজন ফিল্ম প্রযোজক।

প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর মায়ের ঘনিষ্ঠতা সর্বন বিদিত। বলিউডে পা রাখার কিছু বছর পর বাবাকে হারান প্রিয়াঙ্কা। তবে পরিবারের শোক প্রিয়াঙ্কার অভিনয়কে আটকে রাখতে পারেনি। বলিউডের পর হলিউডে পাড়ি দিয়ে প্রিয়াঙ্কা নিজের গুণ বুঝিয়েছেন। পেশাগতভাবে প্রিয়াঙ্কা চোপড়ার মা একজন চিকিৎসক।

সইফ আলি খান
অভিনেতা সইফ আলি খানের মা শর্মিলা ঠাকুর টলিউড থেকে বলিউডের স্বনামধন্য অভিনেত্রী। কেবলমাত্র অভিনেত্রীই নন, পরবর্তীকালে তিন আয়েষা সুলতানা নাম নিয়ে মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করে নবাব বংশের সদস্য হন। ফলে রাজ বাড়ির নিয়মেই তাঁকে একাধিক নিয়ম মেনে চলতে হয়েছে বহু সময়। তবে তারও মাঝে নিজের পছন্দের অভিনয় থেকে আবৃত্তির জগতকে ছেড়ে আসেননি শর্মিলা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications