হানিমুনে শাহরুখ-গৌরী কোথায় গিয়েছিলেন! বলিউড তারকাদের মধুচন্দ্রিমার তাক লাগানো 'ডেস্টিনেশন' একনজরে

হানিমুনে শাহরুখ-গৌরী কোথায় গিয়েছিলেন! বলিউড তারকাদের মধুচন্দ্রিমার তাক লাগানো 'ডেস্টিনেশন' একনজরে

বলিউড তারকাদের জীবনের নানান খুঁটিনাটি নিয়ে রীতিমতো উৎসাহিত তাঁদের গোটা ভক্ত-কূল। নিজের প্রিয় তারকার ব্যক্তিগত জীবন চিরকালই ভক্তদের নজর কেড়েছে। এদিকে, বলিউডের লাইমলাইটের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে আড়াল করতে চেয়েও অনেক সময়ই পারেন না শাহরুখ, ঐশ্বর্য, কিম্বা করিনারা। তবে বলিউডের এই সুপারস্টাররা কোথায় হানিমুনে গিয়েছিলেন তা এতদিনে প্রকাশিত বহু পত্রপত্রিকায়। তারকারা নিজেরাও বহু সময় সেই ছবি পোস্ট করেছেন। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত হানিমুন ডেস্টিনেশন যেখানে গিয়েছিলেন তারকারা।

শাহরুখ-গৌরী

শাহরুখ-গৌরী

ততদিনে শাহরুখ এতবড় স্টার হিসাবে প্রতিষ্ঠা পাননি বলিউডে। তবে গৌরীকে তিনি বিয়ে করবেন বলে কেরিয়ারে শুরুতেই ঝুঁকি নিয়ে বিয়ে সম্পন্ন করে কার্যত জেদ ধরে। তবে স্ক্রিনেও যেমন রোম্যান্টিক শাহরুখ, তেমনই অফ স্ক্রিনে স্ত্রী গৌরীর সঙ্গেও তিনি বেশ রোম্যান্টিক। আর সেই কারণেই তিনি হানিমুন ডেস্টিনেশন হিসাবে বেছে নিয়েছিলেন প্যারিসকে। শাহরুখ খান ও গৌরী খান বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন প্যারিসে।

সইফ-করিনা

সইফ-করিনা

সইফের সঙ্গে করিনার বিয়ের খবর নিয়ে সেই সময় বেশ তোলপাড় হয় বলিউডে। তখন সদ্য শাহিদের সঙ্গে ব্রেক আপ করে করনা বেছে নিয়েছিলেন সইফকে। অন্যদিকে, প্রথম স্ত্রী অমৃতা কে ডিভোর্স দিয়ে সইফ করিনাকে বিয়ে করেন। এরপরই সিফিনার বিয়ে নিয়ে বহু আলোচনা শুরু হয়। এদিকে, ততদিনে বিয়ে করেই সুইৎজারল্যান্ডের স্তাদে হানিমুন সম্পন্ন করেন সইফ করিনা।

অ্যাশ-অভিষেক

অ্যাশ-অভিষেক

বচ্চন পরিবারে বিয়ের ফুল ফুটতেই তা খবরের অলিন্দে আসে। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে অভিষেকের বিয়ের খবরে কার্যত গোটা মুম্বই আলোচনার কেন্দ্রে আসে। বিশ্ব সুন্দরী তা বলিউড স্টার ঐশ্বর্যের সঙ্গে বলিউড অভিনেতা অভিষেকের বিয়ের পরই তাঁরা উড়ে যান , ইউরোপে। ২০০৭ সালে এপ্রিলে বিয়ের পরই দুজনের হাতেই ছিল পর পর ফিল্ম, 'গুরু', 'ধুম ২',' উমরাও জান' ছবি সম্পন্ন করেই এই দম্পতি চলে যান ইউরোপ।

শাহিদ -মীরা

শাহিদ -মীরা

পঙ্ক কাপুরের পুত্র তথা বলিউডের তারকা অভিনেতা শাহিদ কাপুর নিজের হানিমুন ডেস্টিনশনের জন্য বেছে নিয়েছিলেন স্তাদকে। শাহিদ কাপুর ও মীরা ২০১৫ সালে বিয়ে করেন। এরপর তাঁরা বিয়ে সম্পন্ন করেই লন্ডের উদ্দেশে উড়ে যান। কাজের বিভিন্ন ব্যস্ততাকে পাশে সরিয়ে রেখেও সময় বের করে নেন লন্ডনের জন্য।

শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রা

শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রা

২০০৯ সালে বিয়ে সম্পন্ন হয় শিল্পা শেট্টির। কোটিপতি ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে তিনি জীবনসঙ্গী হিসাবে বেছে নেন। ততদিনে লন্ডনের নামী ব্যবসায়ী হিসাবে পরিচিত রয়েছেন রাজ। এদিকে, শিল্পাকে বিয়ের আগে রাজের একটি বিয়ে ছিল। সেই বিয়ের বিচ্ছেদের পরই শিল্পাকে আপন করে নেন রাজ। এরপর তাঁরা উড়ে যান বাহামাতে। নীল সমুদ্রের তীরে দুজনে মিলে কাটান একটা ভালো সময়।

 দিয়া-সাহিল

দিয়া-সাহিল

ইস্তানবুলের সূর্যাস্ত দেখা ছিল তাঁদের উদ্দেশ্য। সেই মতো সাহিল সঙ্গার সঙ্গে বিয়ে করে দিয়া মির্জা উড়ে যান তুরস্কে। এরপর ডেস্টিনেশনে , ইস্তানবুলের সূর্যাস্ত থেকে সুলেমানিয়া। জমকালো বাজার। দিগন্ত বিস্তৃত সীমানা, সব মিলিয়ে কার্যত ঝাঁ চকচকে একটি হানিমুন ডেস্টিনেশন বেছে নেন সাহিল দিয়া।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+