(ছবি) বলিউডের তারকা সন্তান যাদের আপনি কখনও বড় পর্দায় দেখতে পাবেন না

মুম্বই, ১৭ জুলাই : নিজের সাফল্যের পরে ছেলে মেয়েদেরও বলিউডের গ্ল্যামার জগতে টেনে আনার একটা প্রবণতা তো তারকাদের মধ্যে আছেই। ছোট থেকে মা-বাবাকে সোনালি-রূপোলি পর্দায়ে দেখে ছেলেমেয়েদের মনেও কোথাও বলিউডের সঙ্গে যুক্ত হওয়ার একটা বাসনা তো তৈরি হয়ই। হৃতিক রোশন, অভিষেক বচ্চন, এষা দেওয়ল, টাইগার শ্রফ, আলিয়া ভাট, সোনম কাপুর আর সর্বোপরি কাপুর পরিবারের, করিশ্মা, করিনা, রণবীর আরও কতই না ভুরি ভুরি উদাহরণ রয়েছে।

কিন্তু এমন বহু তারকা সন্তানও রয়েছেন যারা বড় পর্দায় আসকে ইচ্ছুক নয়। লাইট-ক্যামেরা-অ্য়াকশনের বাইরে একটি জগত গড়ে তুলেছেন তারা। এদের আপনি হয়তো কোনওদিনও বড়পর্দায় দেখবেন না।

রিহা কাপুর

রিহা কাপুর

দিদি সোনম কাপুরের আয়ষা ছায়াছবির প্রযোজনা ও পোশাকের দায়িত্বে ছিলেন রিহা। আপাতত নয়া প্রজেক্ট খুবসুরত-ছবির জন্য ব্যস্ত রিহা। অভিনয়ের খুব একটা ইচ্ছা নেই বলেই জানিয়েছেন।

সাবা আলি খান

সাবা আলি খান

মনসুর আলি খান পতৌডির ছেলে সইফ এবং মেয়ে সোহার থেকে চিন্তাভাবনা অনেকটাই আলাদা বোন সাবার। গহনা ডিজাইনার সাবা আপাতত এই বিষয়েই মন লাগিয়ে কাজ করতে চান।

ঋদ্ধিমা কাপুর

ঋদ্ধিমা কাপুর

নীতু ও ঋষি কাপুরের ছেলে রণবীর বলিউডের জনপ্রিয় নাম হলেও সিনেমা থেকে দশ হাত দূরে থাকতে চান ঋদ্ধিমা। আপাতত দিল্লিতে বিবাহিত জীবন কাটাচ্ছেন ঋদ্ধিমা।

অনশুলা কাপুর

অনশুলা কাপুর

অর্জুন কাপুরের বোন আনশুলা। ছবিতে অভিনয় নিয়ে কণাভাগও উৎসাহ নেই আনশুলার।

শ্বেতা বচ্চন

শ্বেতা বচ্চন

অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনকে সবাই চেনেন। কিন্তু তিনি কখনও বড় পর্দায় আসেননি। বড়পর্দায় তিনি আসার কথা আপাতত ভাবছেনও না।

অহনা দেওয়ল

অহনা দেওয়ল

হেমা মালিনীর কনিষ্ঠ এই কন্যা অহনার ওডিশি নাচের প্রতি অগাধ ঝোঁক ও ভালবাসা থাকলেও ছবির পর্দায় ক্যামেরার সামনে আসার তেমন একটা ইচ্ছা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+