অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ‘কেশরিয়া’, দেখুন গানটি
অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ‘কেশরিয়া’, দেখুন গানটি
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুরের ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে গুঞ্জন রয়ে গেছে ভক্তদের মধ্যে। ৯ সেপ্টেম্বর মুক্তি পআবে এই সিনেমাটি। এদিকে, সবাই এই ছবির 'কেশরিয়া' গানটির জন্যও অপেক্ষা করছেন। যার টিজার প্রকাশ্যে আসতেই আলিয়া ও রণবীরের রসায়ন ভক্তদের মন জয় করেছে। তবে এবার এই গানটি প্রকাশ করেছেন ছবির নির্মাতারা। হ্যাঁ, ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'-এর সবচেয়ে জনপ্রিয় গান 'কেশরিয়া'। যাতে আলিয়া ও রণবীর অভিনয়ে মুগ্ধ অনেকেই।

ভক্তদের মন জয় করলেন আলিয়া-রণবীর
২ মিনিট ৫২ সেকেন্ডের এই গানটিতে আলিয়া ভাট ও রণবীর কাপুরের এমন অনেক দৃশ্য দেখানো হয়েছে, যা ভক্তদের মন জয় করার জন্য যথেষ্ট। এই গানে দুজনের কেমিস্ট্রি অসাধারণ। এই গানের সবচেয়ে সুন্দর বিষয় হল দৃশ্য। এই গানটির শুটিং হয়েছে বারাণসীতে। আলিয়া ও রণবীরের রসায়নে সজ্জিত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

হিন্দি ছাড়াও কোন কোন ভাষায় মুক্তি পেয়েছে গানটি?
আলিয়া ভাট ও রণবীরের ছবিটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায়ও মুক্তি পাবে। এখন এই গানটিও মুক্তি পেয়েছে বিভিন্ন ভাষায়। গানটি প্রকাশের পর, আলিয়া তার ইনস্টাতে বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন, যেখানে বিভিন্ন ভাষায় গানটির পোস্টার রয়েছে। এই গানটিকে হিন্দিতে 'কেশরিয়া' শিরোনাম দেওয়া হয়েছে। একই সঙ্গে কন্নড় ভাষায় 'কুমকুমলা' নাম দেওয়া হয়েছে।
কারা কারা অভিনয় করছেন
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিটির তিনটি অংশ থাকবে। প্রথম অংশটি চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এবং বাকি অংশ পরে আসবে। বিয়ের আগেই ছবির শুটিং শেষ করেছিলেন রণবীর ও আলিয়া। রণবীর আলিয়ার বিয়ের কিছুদিন আগে এই গানের ঝলক এখন পুরো গান মুক্তি পেল আলিয়ার মা হওয়ার খবর ঘোষণার পর। যা দেখে বেশ খুশি সকলেই। এরা ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জন, মৌনি রায় এবং ডিম্পল কাপাডিয়া।












Click it and Unblock the Notifications