প্রকাশ্যে এল ভুল ভুলাইয়া ২-এর ট্রেলার! সঙ্গে বিতর্কও

আজ প্রকাশ্যে ভুল ভুলাইয়া ২-এর ট্রেলার!

প্রতীক্ষার অবসান হল আজ! আজ সোশ্যাল মিডিয়ায় বলিউড সিনেমা 'ভুল ভুলাইয়া টু' –এর ট্রেলার মুক্তি পেয়েছে। মাত্র তিন মিনিটের ট্রেলারই যেন গায়ে কাঁটা দিচ্ছে সকলের। নেটিজেনদের অনেকেই জানিয়েছেন, সবে তো ট্রেলার সামনে এসেছে, পুরো সিনেমা এখনও বাকি আছে।

আজ প্রকাশ্যে ভুল ভুলাইয়া ২-এর ট্রেলার!

জানা গিয়েছে, আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই নতুন সিনেমা। কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া টু'। সম্প্রতি এই ছবির টিজার ও একাধিক মোশন পোস্টার রিলিজ হয়েছে। আজ এই ছবির ট্রেলার মুক্তি পেল। যা দেখে বেশ খুশি ভক্তরা। সিনেমাটি কমেডি ও হরর হবে তা বোঝাই যাচ্ছে।

এই সিনেমায় হাভেলির দৃশ্য দেখানো হয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন টাবু ও রাজপাল যাদব। সিনেমার পরিচালনা করেছেন পরিচালক আনিস বাজমী। তবে কেমন হবে আসন্ন সিনেমাটি সে দিকেই তাকিয়ে সকলে।

২০২০ সালের ৩১ জুলাই সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় চলচ্ছিল করোনা আবহ। আর তারজন্য পিছিয়ে যায় ছবির শুটিং। এখন জানা যাচ্ছে আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

উল্লেখ্য, কিছুদিন আগেই সকলের সামনে এসেছিল ভুল ভুলাইয়া ২-এর টিজার। আর সেখানে প্রথমেই দেখা গিয়েছে এক অন্ধকার কুয়াশা ভরা রাতে এক রাজ মহলকে। আর অনেক দূর থেকে ভেসে আসছিল মঞ্জুলিকার সেই গান, 'আমি যে তোমার শুধু যে তোমার'। সেখানে ছায়ার মত দেখা গিয়েছিল এক আত্মাকেও। তারপর ঠিক কি ঘটেছিল? তাঁর পরেই দেখা যায় গায়ে নামাবলী আর মাথায় ফেটি বেঁধে হাজির হয়েছেন কার্তিক আরিয়ান। আর তাঁর সামনে ধুনো ধরাতে দেখা পণ্ডিত রূপে রাজপাল যাদবকেও। সেখানে বাজছে সেই একই গানই। কিন্তু এখনও অনুগামীদের মনে সমান ভাবে রয়ে গিয়েছে পরিচালক প্রিয়দর্শনের সুপারহিট ছবি 'ভুল ভুলাইয়া'। সেই সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, শাইনি আহুজা, আমিশা প্যাটেল, বিদ্যা বালান, পরেশ রাওয়ালের মতন অভিনেতা অভিনেত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+