১৭ বছরের বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন পরিচালক হংসল মেহতা

১৭ বছরের বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন পরিচালক হংসল মেহতা

বিয়ের জন্য বয়স যে কোনও বাধা নয় তা প্রমাণ করলেন পরিচালক হংসল মেহতা। পরিচালক তাঁর ১৭ বছরের দীর্ঘ সঙ্গী সমাজ কর্মী সাফিনা হুসেনকে বিয়ে করেন। বুধবার সকালে হংসল মেহতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সুখবরটি জানান এবং বিয়ের একটি ছবি পোস্ট করেন, যেখানে এই যুগল বিয়ের আইনি কাগজে সই করছেন দেখা গিয়েছে এবং পরে একে–অপরকে আলিঙ্গনও করেন।

১৭ বছরের বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন পরিচালক হংসল মেহতা


সাফিনা হুসেন অলাভজনক সংগঠন, যেটি এডুকেট গার্লস নামে পরিচিত তাঁর প্রতিষ্ঠাতা। সাফিনা প্রয়াত অভিনেতা ইউসুফ হুসেনের কন্যা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ব্যক্তিগতভাবে এই বিয়ে সারেন হংসল ও সাফিনা। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মেহতা লেখেন, '‌১৭ বছর পর, দুই সন্তান, আমাদের সন্তানের বেড়ে ওঠা দেখেছি এবং নিজেদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের বরাবরের মতো এই বিয়েও ছিল অতর্কিত এবং অপরিকল্পিত। শেষ পর্যন্ত ভালবাসা সব কিছুর উপর প্রাধান্য পায়। আর সেটাই হয়েছে।’‌ বিয়ের ছবিতে দেখা গিয়েছে হংসল মেহতা ক্যাজুয়াল টি–শার্ট পরে রয়েছেন, ওপরে বাদামি রঙের ব্লেজার এবং সাফিনার পরনে রয়েছে গোলাপি রঙের সালোয়ার স্যুট।

বিয়ের খবর সামনে আসতেই বলিউডের তারকা থেকে পরিচালকদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। পরিচালক বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, অভিনেতা রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী সহ একাধিক বি–টাউন তারকা অভিনন্দন জানিয়েছেন। সিটি লাইট সহ একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালক হংসল মেহতা বর্তমানে বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন। মঙ্গলবারই তিনি '‌স্ক্যাম ২০০৩:‌ দ্য তেলগি স্টোরি’‌র অভিনেতাদের নাম ঘোষণা করেছেন। এই সিনেমায় দেখা যাবে প্রবীণ থিয়েটার শিল্পী গগন দেব রায়ারকে।

তিনি আব্দুল করিম তেলগির চরিত্রে অভিনয় করবে। এছাড়াও হংসল মেহতা নেটফ্লিক্স সিরিজ স্কুপ–নিয়ে কাজ করছেন এবং ক্যাপ্টেন ইন্ডিয়া, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এছাড়াও হংসলের পরিচালনায় তৈরি হচ্ছে অ্যাকশন–থ্রিলার ছবি ফরাজ, যেখানে তাঁর ছেলে জন মেহতাকে দেখা যাবে। এই সিনেমায় করিনা কাপুর খান থাকবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+