আম্বানিদের সঙ্গে এক রোয়ে রণবীর-আলিয়ারা, অমিতাভ-অভিষেককে দেখা গেল অন্য রোয়ে, অযোধ্যায় সেলফিতে মশগুল সেলেবরা

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল একাধিক বলিউড তারকাকে। অমিতাভ বচ্চ-অভিষেক বচ্চন থেকে শুরু করে রণবীর কাপুর আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত সহ একাধিক বলিউড তারকা আমন্ত্রিত ছিলেন। সকালেই সিংহভাগ বলি তারকা অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন।

অনেক দক্ষিণী তারকা আগের দিন পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায়। রজনীকান্ত, ধনুষ এরা হতকালই পৌঁছে গিয়েছিলে অযোধ্যায়। এদিকে বলিউডের অধিকাংশ তারকাই সকালে উপস্থিত হয়েছিলেন। এসেছিলেন দেশেত তাবর শিল্পপতিরা। আম্বানি পরিবারের সকলেই প্রায় উপস্থিত ছিলেন।

bollywood

যাঁদের সঙ্গে সকলে সেলফি তুলতে চান। আজ তাঁরা একে অপরের সঙ্গে সেলফিতে মগ্ন হয়ে পড়েছিলেন। একসঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে রণবীর আলিয়া- ভিকি-ক্যাটরিনাকে। প্রসঙ্গত উল্লেখ্য আলিয়াকে বিয়ে করার আগে কিন্তু ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। তারপরেই আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তারপরেই আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর কাপুর। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েকদিন আগেই তাঁকে প্রকাশ্যে এনেছে ন রণবীর-আলিয়া।

সোমবার অযোধ্যায় একসঙ্গে সেলফি তুলতে দেখা গেল তাঁদের। সঙ্গে মাধুরী দিক্ষিত এবং তাঁর স্বামীও ছিলেন। একসঙ্গেই প্রায় আম্বানি পরিবারের দুই ছেলের পাশে দেখা গিয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটদের। রণবীর পরেছিলেন ধুতি পাঞ্জাবি। তাঁর পোশাক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। অন্যদিকে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকেও দেখা গিয়েছিল। তিনি বসেছিলেন মন্ত্রীদের সঙ্গে। ছিলেন রজনীকান্ত, ধনুষ, রামচরণ তেজা। অল্লু অর্জুনও। আবার আগেরদিনই দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াত এবং হেমা মালিনীকে। আয়ুষ্মান খুরানা, রোহিত শেট্টি সকলে একসঙ্গে মিলে সেলফি তুলেছেন।

অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে মোবাইলের ক্যামেরা হাতে ছবি তুলতে। অন্যদিকে আবার রামচরণ তেজা এবং চিরঞ্জিবীও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মধুরভান্ডারকরকে সেলফি তুলতে দেখা গিয়েছে। হেমা মালিনী, প্রসূন জোশী, বিবেক ওবেরয়, সুভাষ ঘাই সকলেই একসঙ্গে ছবি তুলেছেন। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে বলিউড তারকাদের এরকেবারে অন্য মুডে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী সকলের সঙ্গেই কথা বলেছেন তাঁদের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+