Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছবি : ফারহা খানের বার্থডে পার্টিতে তারকাদের মেলা

মুম্বই, ৯ জানুয়ারি : ৫০ বছরে পা দিলেন বলিউডের স্বনামধন্য কোরিওগ্রাফার তথা পরিচালক ফারহা খান। আর সেই সূত্রেই এক বিশাল এক পার্টির আয়োজন হয়েছিল। যাতে বলিউড ব্রিগেডের কেউকেটারা উপস্থিত ছিলেন।

সময়টা ভালই যাচ্ছে ফরহার। তাঁর পরিচালিত হ্যাপি নিউ ইয়ার ছবির সাফল্যের পর এখন আবার টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বিগ বসে সলমন খানের জায়গায় সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন ফারহা।

কে ছিল না এই পার্টিতে নাসিরুদ্দিন থেকে ভিভান শাহ, রণবীর সিং থেকে দীপিকা পাডুকোন, অভিষেক ঐশ্বর্য থেকে গৌরি প্রত্যেকেই। আসুন ছবিতে দেখে নিন কোন কোন তারকারা ছিলেন।

সপরিবারে ফরহা খান

সপরিবারে ফরহা খান

তিন সন্তান ও স্বামী শিরিশ কুন্দরের সঙ্গে বার্থডে গার্ল ফারহা।

লারা দত্ত

লারা দত্ত

অভিনেত্রী লারা দত্ত কালো একটি মিডি ড্রেসে ফারহার উপহার হাতে এসেছিলেন।

বিদ্যা বালন

বিদ্যা বালন

স্বামী সিদ্ধার্থ কাপুরের সঙ্গে বিদ্যা বালন।

মাইলাকা আড়োরা খান

মাইলাকা আড়োরা খান

গাড় নীল সিমার ড্রেসে অনবদ্য মালাইকা।

ক্যাটরিনা

ক্যাটরিনা

বয়ফ্রেন্ড রণবীরকে ছাড়াই ফারহার বার্থডে পার্টিতে ক্যাটরিনা।

সোনম কাপুর

সোনম কাপুর

কালো পোষাকে লাস্যময়ী সোনম।

রণবীর সিং

রণবীর সিং

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর সিং।

রীতেশ-জেনেলিয়া

রীতেশ-জেনেলিয়া

সম্প্রতি মা হয়েছেন জেনেলিয়া। এরপর এই প্রথমবার কোনও অনুষ্ঠানে এসেছেন জেনেলিয়া। সঙ্গে স্বামী রীতেশ দেশমুখ।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

সম্প্রতি ফারহার হ্যাপি নিউ ইয়ার ছবিতে অভিনয় করেছেন দীপিকা। এমনকী বলিউডে দীপিকাপ পা রাখাও ফারহার হাত ধরে (ওম শান্তি ওম)। দীপিকা কী না এসে থাকতে পারেন।

অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ

অনুষ্ঠানে এসেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপও।

মিস্টার অ্যান্ড মিসেস নেনে

মিস্টার অ্যান্ড মিসেস নেনে

মাধুরী দীক্ষিত স্বামী ডাঃ নেনের সঙ্গে।

অভিষেক-ঐশ্বর্য

অভিষেক-ঐশ্বর্য

বলিউডের সবচেয়ে চর্চিত দম্পতি ঐশ্বর্য এবং অভিষেক এসেছিলেন অনুষ্ঠানে।

শাহ পরিবার

শাহ পরিবার

নাসিরুদ্দিন শাহ, ভিভান শাহ, এবং রত্না পাঠক শাহ।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

লাল ড্রেসে কুল কঙ্গনা

মল্লিকা শেরওয়াত

মল্লিকা শেরওয়াত

বলিউডের খোলামেলা অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতও অতিথি তালিকায় ছিলেন।

করণ-মনীশ

করণ-মনীশ

পরিচালক করণ জোহর এবং ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রাকেও দেখা গিয়েছে পার্টিতে।

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

এদিন সুস্মিতার পোশাকের রংও ছিল কালো।

ফারহান-আধুনা

ফারহান-আধুনা

এদিন পার্টিতে এসেছিলেন ফারহান আখতার ও স্ত্রী হেয়ারস্টাইলিস্ট অধুনা আখতার।

অনুপম খের

অনুপম খের

এসেছিলেন অভিনেতা অনুপম খেরও।

গৌরি খান

গৌরি খান

শাহরুখ খান ফ্যান ছবির শুটিংয়ে ব্যস্ত কিন্তু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ত্রী গৌরি।

জাভেদ আখতার-শাবানা আজমি

জাভেদ আখতার-শাবানা আজমি

উপস্থিত ছিলেন গীতিকার জাভেদ আখতার এবং স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি। শাবানার ভাই বাবা আজমি এবং তাঁর স্ত্রী ও অভিনেত্রী তনভি আজমিও এসেছিলেন পার্টিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+