কেউ খান পোহা আবার কেউ নেন পরোটা, ব্রেকফাস্টে থাকে তারকাদের পছন্দের খাবার

কেউ খান পোহা আবার কেউ নেন পরোটা,ব্রেকফাস্টে থাকে তারকাদের পছন্দের খাবার

খেতে ভালোবাসেন সব বয়সের, সব পেশার মানুষ। ভোজনরসিক মানুষদের আলাদা করা কঠিন। তবে ডায়েটের কথা মাথায় রেখে অনেকে নানা সুস্বাদু খাবার খেয়ে থাকেন। বলিউড অভিনেত্রীরা প্রায়ই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রিয় খাবারের নানা ছবি ও ভিডিও পোস্ট করেন। তবে বডি ফিট রাখতে সারা দিনে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা বাধ্যতামূলক অভিনেতা-অভিনেত্রীদের কাছে। জানেন,আপনার প্রিয় তারকারা সকালে উঠে কী কী খান।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

নিজেকে খাদ্যরসিক বলতে দ্বিধাবোধ করেন না বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশে থাকতে তিনি যে ভারতীয় খাবার মিস করেন, তা বিভিন্ন সময়ে জানিয়ে থাকেন। বাড়ির তৈরি ডাল আর রুটি খুবই পছন্দ অভিনেত্রীর। সকালে বাড়িতে তৈরি যে কোনও হাল্কা খাবার খেতেই পছন্দ করেন। পাশাপাশি থাকে মরশুমি ফলের রস। মনের মতো খাবার খেলেও ক্যালরি ঝরিয়ে ফেলতে হবে, এমনটাই মনে করেন তিনি।

করিনা কাপুর

করিনা কাপুর

ভোজন রসিকের তালিকায় নাম আছে করিনা কাপুরের। তবে দিনভর ডায়েট মেনে চলেন অভিনেত্রী। বেবো ঘুম থেকে উঠে সকালে খান মুসলি সঙ্গে থাকে বাদাম। মুখের স্বাদ বদলের জন্য মাঝেসাঝে পরোটা খান দই দিয়ে। দই তার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় থাকে।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

ডায়েট মেনে চলা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও বেশ খাদ্যরসিক। চকলেট ও ডেজার্ট তার অত্যন্ত পছন্দের খাবার। মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ভিডিও পোস্ট করেন তিনি। যেহেতু দীপিকা ব্যাটমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের মেয়ে, তাই ছোট থেকেই খেলোয়াড় সুলভ খাবার-দাবারে অভ্যস্থ অভিনেত্রী। ডিমের সাদা অংশ, ডিমের ওমলেট, ফল রোজই থাকে তার জলখাবারে।

সলমন খান

সলমন খান

বলিউডের ভাইজান কিন্তু বড়ই খাদ্য়রসিক। মায়ের হাতের বিরিয়ানি তার সবচেয়ে প্রিয় খাদ্য। সকালে উঠেই খান ডিমের সাদা অংশ, এ ছাড়াও মাখন পাউরুটি, চাপাটি, কম ফ্যাট যুক্ত দুধ এবং ফলও খান পান্ডেজি।

মালাইকা আরোরা

মালাইকা আরোরা

তন্বী ফিগারে ট্রেনের উপরে 'ছৈয়া ছৈয়া' নাচে নজর কেড়েছিলেন মালাইকা আরোরা। তার টোনড শরীরে চর্বির কোনও চিহ্ন নেই। মালাইকার প্রাতঃরাশ তার ফিটনেসের রহস্য। ইডলি, পোহা, উপমা এবং এক বাটি মরশুমি ফল তার প্রাতঃরাশের মেনুতে থাকে।

শিল্পা শেঠি

শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি খেতে যে বেশ ভালোবাসেন, তা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যায়। যদিও অভিনেত্রীর চেহারা দেখলে তা বোঝা অসম্ভব। তিনি প্রতিদিন তার প্রাতঃরাশে কেবল একটি প্রোটিন শেক, ২ টি খেজুর এবং ৮ টি কালো কিসমিস খান।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

অভিনেত্রীর পাশাপাশি মাধুরী একজন নৃত্যশিল্পী। প্রতিদিন কত্থক অনুশীলন করতে তিনি ভোলেন না। নাচের পাশাপাশি, স্বাস্থ্যকর ডায়েট তার সুন্দর চেহারায় অনেক অবদান রাখে। সকালে উঠে মাখন পাউরুটিও খান, আবার রুটি-সবজি-ডিমও খান কখনও কখনও। মোট কথা হেভি ব্রেকফাস্ট করেন ধক ধক গার্ল।

 হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশনকে তার সুন্দর চেহারার জন্য ইন্ডাস্ট্রিতে গ্রিক গড বলা হয়। তিনি পেশিবহুল শরীর, চেহারা এবং অভিনয় দক্ষতা দিয়ে পারফেক্ট প্যাকেজ। একটি ভারী ওয়ার্কআউট এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার পাশাপাশি, হৃত্বিক তার সুপার ফিট শরীরের জন্য একটি কঠোর ডায়েট প্ল্যানে আটকে থাকেন। তিনি দিন শুরু করেন চারটি ডিমের সাদা অংশ খেয়ে। সঙ্গে থাকে দুটি ব্রাউন ব্রেড, প্রোটিন শেক ও এক থালা ফল।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয় কুমার একটি ভারী প্রাতঃরাশের খাবার দিয়ে তার দিন শুরু করেন এবং ধীরে ধীরে খাবারের পরিমান অল্প করতে থাকেন। প্রাতঃরাশের জন্য, তিনি মাখন বা ঘি এবং এক গ্লাস দুধের সাথে ভারী পরোটা খান। পরে, তিনি কিছু তাজা মরশুমি ফলের সাথে বাদাম খেতে পছন্দ করেন। তার খাদ্য শৃঙ্খলা তার ফিটনেস এবং সুস্বাস্থ্যের রহস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+