বাজেটের অর্ধেকও আয় করতে পারেনি, বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ বিগ বাজেটের সিনেমাগুলো

বাজেটের অর্ধেকও আয় করতে পারেনি, বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ বিগ বাজেটের সিনেমাগুলো

সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়েছে। চাহিদায় দেখা যাচ্ছে বিস্তর ফারাক। কোন ছবি দর্শকরা পছন্দ করবে আর কোনটা করবে না তা বোঝা কঠিন হয়ে পড়ছে চলচ্চিত্র নির্মাতাদের কাছে। আগে সুপারস্টার নির্ভর ছবি চললেও, এখন দর্শকদের চাই ভালো গল্প। বর্তমানে যেমন ছোট তারকাদের নিয়ে ভালো গল্পের উপর তৈরি ছবি দারুন হিট করে যাচ্ছে তেমনি বড় তারকাদের বিশাল বাজেটের সিনেমাও মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। বিগ বাজেটে তৈরী এবং বলিউডের তাবড় তাবড় তারকা থাকা সত্বেও বক্স অফিসে ব্যর্থ সিনেমা নিয়ে আলোচনা করবো এই প্রতিবেদনে আলোচনা করা হল।

বোম্বে ভেলভেট

বোম্বে ভেলভেট

অনুরাগ কাশ্যপ পরিচালিত ২০১৫ সালে ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত বোম্বে ভেলভেট ছবি দর্শকদের খুশি করতে পারেনি। প্রায় ১২০ কোটি টাকা খরচ করে তৈরি হলেও বক্সঅফিসে বিপুল বিপর্যয়ের কবলে পড়ে ধর্ম প্রোডাকশনের এই মুভিটি। সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর, অনুষ্কা শর্মা এবং করণ জোহর। ১২০ কোটির বাজেট নিয়ে চলচ্চিত্রটি তৈরি হলেও মাত্র ২২.৮ কোটি আয় করে বক্স অফিসে।

 সাওয়ারিয়া

সাওয়ারিয়া

সঞ্জয় লীলা বনশালির চলচ্চিত্র মানেই চিত্তাকর্ষক গল্প এবং জাঁকজমকপূর্ণ সেট। হাম দিল দে চুকে সনম, ব্ল্যাক, দেবদাসের মতো মুভি দর্শকদের কাছে যেভাবে প্রশংসা কুড়িয়েছে সাওয়ারিয়ার খেত্রে ততটাই আশাহত হয়েছে নির্মাতা। সঞ্জয় লীলা বানসালির সাওয়ারিয়া মুক্তি পায় ২০০৭ সালে। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় রণবীর কাপুর ও সোনম কাপুরের। দুর্ভাগ্যবশত, মুভিটি বক্স অফিস থেকে মাত্র ৩৬ কোটি টাকা আয় করে।

 শান্দার

শান্দার

৭৫ কোটি টাকা বাজেটের শান্দারের বক্স অফিসের সফর মোটেই সুখকর ছিল না। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই মুভিটি নিয়ে তেমন উৎসাহ দেখায়নি দর্শকরা। শহীদ কপূর, আলিয়া ভাটের মতো অভিনেতারা অভিনয় করলেও বক্স অফিসে চলতে পারেনি ছবিটি। মাত্র ৩৯.৪৮ কোটি টাকা আয় করেই থমকে হয়ে যায় যাত্রা।

কাইটস

কাইটস

দিল কিউ মেরা শোর করে, মনে পরে এই গানটি। অসাধারণ বেশকিছু গান নিয়ে তৈরি কাইটস সিনেমাটিতে রয়েছে আন্তর্জাতিক ছোঁয়া। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেন বলিউডের গ্রীক গড হৃতিক রোশন, বারবার মোরি এবং বলি কুইন কঙ্গনা। অনুরাগ বসু পরিচালিত এই সিনামটি প্রায় ৫০ কোটি টাকার বাজেট তৈরি হলেও ৪৭.৮৪ কোটিতেই আটকে যায় ফিল্মের সফর।

জিরো

জিরো

কিং খানের জিরো প্রায় ২০০ কোটির বাজেটে তৈরি হয়। শাহরুখ খান, অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফ সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ব্যয়ের অর্ধেক অর্থও তুলতে হিমশিম খায়। মাত্র ৮৮.৭৪ কোটি টাকা আয় করেই বন্ধ হয়ে যায় মুভিটির বলিউড সফর।

 টিউব লাইট

টিউব লাইট

বলিউডের ভাইজান অভিনীত টিউব লাইট মুভিটি প্রায় ১৩৫ কোটি টাকা বাজেটে নির্মিত হয়। এই ছবি বিশাল উৎসাহ নিয়ে এলেও বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। সিনেমাতে সলমন খানের সাথে দেখা যায় সোহেল খানকেও। কিন্তু আকাশচুম্বী প্রত্যাশা নিয়েই মাত্র ১১৪.৫ কোটিতেই শেষ হয়ে যায় সফর।

যুবরাজ

যুবরাজ

বিগ বাজেট এবং বড় মাপের অভিনেতাদের নিয়ে তৈরি সলমন খানের যুবরাজ মুভিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। সিনেমায় ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, মিঠুন চক্রবর্তী, জায়েদ খান এবং বোমান ইরানির মতো অভিনেতারা অভিনয় করলেও দর্শক টানতে ব্যর্থ হয় মুভিটি। বক্স অফিসে মাত্র ১৬ কোটি টাকা আয় করে সফর শেষ হয় মুভিটির।

 লাভ স্টোরি ২০৫০

লাভ স্টোরি ২০৫০

লাভ স্টোরি ২০৫০ হল ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় কল্পবিজ্ঞান-রোম্যান্স চলচ্চিত্র। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন ছবির প্রযোজক পাম্মি বাওয়েজা ও পরিচালক হ্যারি বাওয়েজার পুত্র হরমন বাওয়েজা ও প্রিয়াঙ্কা চোপড়া। ৬০ কোটি রুপি খরচ করে নির্মিত হয় ছবিটি। তবে প্রত্যাশা পূরণ সম্পূর্ণ ব্যর্থ হয়। ছবিটি বক্স অফিস থেকে মাত্র ১৮ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল।

 রা ওয়ান

রা ওয়ান

শাহরুখ খান এবং করিনা কাপুর অভিনীত রা ওয়ান সিনেমাটিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল চলচ্চিত্র পরিচালক অনুভব সিনহার। ছবিতে শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ১৩০ কোটি টাকার বিশাল বাজেটের এই ছবিটি মাত্র ১১৪ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+