মাধুরী-রানি থেকে করিনা-বিদ্যারা ৩০ বছর বয়স পেরিয়ে বসেছেন বিয়ের পিঁড়িতে, ১০ সুখী দাম্পত্যের কাহিনি

মাধুরী-রানি থেকে করিনা-বিদ্যারা ৩০ বছর বয়স পেরিয়ে বসেছেন বিয়ের পিঁড়িতে, ১০ সুখী দাম্পত্যের কাহিনি

মেয়েদের বিয়ের বয়স নিয়ে নানা সময়ই শোনা যায় একধিক আলোচনা। 'বিয়ের বয়স' বহু সময়ই দাম্পত্যের সম্পর্কের বড় বিষয় হয়ে ওঠে। এদিকে, বলিউডে একাধিক অভিনেত্রীই নিজের ৩০ বছর বয়স পার করে বিয়ে করেছেন। ধরে রেখেছেন কেরিয়ার , পেয়েছেন সুখী দাম্পত্য জীবন।

 মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

যে সুন্দরীর রূপে গোটা দেশের পুরুষকা কাবু, সেই সুন্দরী অভিনেত্রী মাধুরি দীক্ষিত অ্যারেঞ্জ ম্যারেজের পথে পা বাড়ান। বাড়ির সম্মতি নিয়ে পরিবারের পছন্দেদের পাত্রকে বিয়ে করেন তিনি। বিয়ের সময় মাধুরীর বয়স ছিল ৩২ বছর। এরপর ২ সন্তানের মা হয়ে সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন মিসেস নেনে।

বিদ্যা বালান

বিদ্যা বালান

বলিউড তারকা বিদ্যা বালান ৩০ বছর বয়স পার করে বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর স্বামী সিদ্ধার্থের ততদিনে ২ বার ডিভোর্স হয়ে গিয়েছে। ফলে সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না বিদ্যার। বিয়ের পরও দাপটে কেরিয়ার ও সংসার ধরে রেখেছেন মিসেস আদিত্য রায় কাপুর হিসাবে পরিচিত বিদ্যা!

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

মিস ওয়ার্ল্ড শিরোপা থেকে বলিউডের সুন্দরী ঐশ্বর্য ৩৪ বছর বয়সে বচ্চন পরিবারের ঘরনী হয়ে প্রবেশ করেন। এরপর অভিষেক পত্নী ঐশ্বর্য পেয়েছেন সুখী মাতৃত্বের স্বাদ। আরাধ্যার জন্মের পর তিনি ফিল্ম ও সংসার দুটিই সামলে চলেছেন সুখেই!

সামান্থা

সামান্থা

দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু সদ্য 'ফ্যামিলি ম্যান' সিরিজের হাত ধরে বলিউডের বুকে চর্চিত নাম হয়ে উঠেছেন। এই দক্ষিণী লুন্দরী নাগার্জুনের পরিবারে পুত্রবধূ হয়ে আসার আগে ৮ বছর নাগার্জুন পুত্র নাগা চৈতন্যের সঙ্গে প্রেম পর্ব চালিয়েছেন। পরে ৩১ বছর বয়সে তিনি নাগা চৈতন্যকে বিয়ে করেন।

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

৩৪ বছর বয়সে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শিল্পা শেট্টি। ২০০৯ সালে যখন শিল্পা বিয়ে করেছেন , তখন কার্যত তাঁর কেরিয়ার ততটা জনপ্রিয়তায় ছিল না। তবে মাতৃত্বের পরও বিভিন্ন কাজকর্মে ব্যস্ত রয়েছেন তিনি।

শ্রীদেবী

শ্রীদেবী

বলিউডে অন্যতম বিতর্কিত ও চর্চিত প্রেম কাহিনি রয়েছে শ্রীদেবী ও বনি কাপুরের। নব্বইয়ের দশকে পুরুষ হৃদয়ে ঝড় তোলা শ্রীদেবীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে গিয়ে বিয়ে হয় প্রযোজক বনি কাপুরের। ৩৩ বছর বয়সে বনির সঙ্গে বিয়ে করেন শ্রীদেবী।

রানি মুখোপাধ্যায়

রানি মুখোপাধ্যায়

বঙ্গ সুন্দরী রানি মুখোপাধ্যায় যশ রাজ পরিবারের 'রানি' এখন! পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে সম্পন্ন হয়েছে তাঁর বিয়ের পর্ব। ৩০ বছর বয়স পার করে রানি মুখোপাধ্যায় ইতালিতে একটি ছোট অনুষ্ঠানে আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে করেন।

বিপাশা বসু

বিপাশা বসু

বঙ্গসুন্দরী বিপাশা বসুও বিয়ের পর্ব সম্পন্ন করেন ৩০ বছর বয়স পার করে। ৩৭ বছর বয়সে বিপাশা বিয়ে করেন করণ সিং গ্রোভারকে। ততদিনে বহু প্রেম পর্বের বিতর্ক পার করে আসেন বিপাশা।

সোনাম কাপুর

সোনাম কাপুর

অনিল কন্যা সোনাম কাপুর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন। ৩২ বছর বয়সে সোনাম বিয়ের সিদ্ধান্ত নেন। ফলে ৩২ বছর বয়সে সোনাম বিয়ে করেন আনন্দ আহুজাকে। এখনও কাটাচ্ছেন সুখী দাম্পত্য।

 নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া

এদিকে, বিষেণ সিং বেদীর সন্তান অঙ্গদ বেদীর সঙ্গে নেহা ধুপিয়ার বিয়ে হয় ২০১৮ সালে। ২০১৮ সালের ১০ মে এই বিয়ে গুরুদ্বরে সম্পন্ন হয়। বিয়ের সময় নেহার বয়স ছিল ৩৭ বছর। এরপরই নেহার সন্তান হয়। সংসার, কেরিয়ার নিয়ে সুখে রয়েছেন নেহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+