হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি, এখন কেমন আছেন বলি ডিভা?
হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী তথা সুস্মিতা সেন। অভিনেত্রী আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছেন ।
হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী তথা সুস্মিতা সেন। বেশ কিছুদিন আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হলেও এই খবরটি বৃহস্পতিবার অর্থাৎ আজকে সকলের সামনে এসেছে। জানা গিয়ে, অভিনেত্রী আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছেন ।

সোশ্যাল মিডিয়ায় হৃদরোগের খবর শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বাবা সুবীর সেনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, তোমার হৃদয় সাহসে ভরে থাক, যখন তোমার দরকার হবে আমি তোমার পাশে দাঁড়াবো, তারপর তিনি আরও লেখেন, কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয় আমার,অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্টও। কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমার হৃদয় নাকি খুব বড়। এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে চাই আমি, আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। আমি আরও কিছু বছর বাঁচতে পারব। তোমাদের সবাইকে আমি খুব ভালবাসি। অভিনেত্রীর ভালো থাকার খবরে অনেক অনুগামীরা খুব খুশি হয়েছেন।
অভিনেত্রী কিন্তু সব সময়েই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন এবং ভক্তদের সঙ্গে সব কিছু শেয়ার করে থাকেন। কিছুদিন আগে অভিনেত্রী একটি আঁকা ছবি ও ক্যাপশন শেয়ার করেছিলেন, তিনি জানিয়েছিলেন, এই সময়টি খুব একটা ভালো না। আমি তোমাকে ভালোবাসি, আপনি পাঠান, আমি গ্রহণ করি, আপনি দিন ভালোকাটুক , ভালো থাকুন, দুর্গাদুর্গা। অভিনেত্রী আরও জানিয়েছিলেন, আপনার অনেক ধন্যবাদ, ভালোবাসা, নিরাময় শক্তির জন্য, সকলের প্রাথনার শক্তিই একদিন জীবন রক্ষা করে। আমি তোমাকে ভালোবাসি।
বলা বাহুল্য, সুস্মিতা তার সম্পর্কের কারণে নয় বরং ওয়েব সিরিজ 'তালি'র কারণে লাইমলাইটে দখল করছেন। যেখানে তিনি একজন কিন্নরের ভূমিকায় অভিনয় করবেন। সিরিজে, সুস্মিতা কিন্নর গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করবেন, যিনি তার সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কিছু করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর সুস্মিতার লুক প্রকাশ পেয়েছে, যা ভক্তদের বেশ পছন্দ হয়েছে। এখন গৌরী সাওয়ান্ত এই সিরিজ এবং সুস্মিতা সেন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
-
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা -
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা












Click it and Unblock the Notifications