কপালে চওড়া সিঁদুর, হাতে চূড়া, ল্যাকমে ফ্যাশন উইকে মঞ্চ মাতালেন মিসেস পরিণীতি রাঘব চড্ডা

বিয়ে হয়েছে এক মাসও হয়নি। এরই মাঝে তিনি ফিরে এসেছেন মুম্বইয়ে। সেখানে একাধিক কাজ রয়েছে তাঁর। বর রয়েছেন দিল্লিতে। বিয়ের পর এই প্রথম কোনও বলিউডের অনুষ্ঠানে দেখা গেল তাঁকে। একেবারে নতুন বিয়ের গন্ধ মেখেই ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্পে হাঁটলেন পরিণীিত চোপড়া।

কপালে সিঁদুর। হাতে চূড়া। একেবারে অন্য লুকে ল্যাকমে ফ্যাশন ইউকের ব়্যাম্পে হাঁটলেন তিনি। পরনে ছিল রূপোলি রঙের শাড়ি। তাঁতে ঝলমল করছিলেন অভিনেত্রী। বিয়ের পর প্রথম ব়্যাম্প ওয়াক অভিনেত্রীর। ফ্যাবিনার শো স্টপার হয়ে ব়্যাম্পে হেঁটেছেন তিনি। পার্ল হোয়াইট সারিতে সেজেছিলেন তিনি।

Parineeti Chopra

প্রসঙ্গত উল্লেখ্য সেপ্টেম্বরের ২৪ রাজস্থানের উদয়পুরে বিয়ে হয়েছে পরিণীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চড্ডার। মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন তিনি। বিয়ের থিমই ছিল পার্ল হোয়াইট। একেবারে হালকা সাজের কনেকে েদখা গিয়েছে এই বিয়েতে। রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেস হোটেলে এলাহি আয়োজন করা হয়েছিল বিয়ের। পরিবারে ঘনিষ্ঠদের নিয়ে বসেছিল বিয়ের আসর।

হরভজন সিং, সানিয়া মির্জা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিয়ের অনুষ্ঠানে। পরে দিল্লিতে এবং মুম্বইয়ে রিসেপশন দেওয়ার কথা তাঁদের। কিন্তু এখনও সেটা কবে করবেন তাঁরা তার দিনক্ষণ ঠিক করে উঠতে পারেননি তাঁরা। বিয়ের পর দিল্লিতে রাঘব চড্ডার বাড়িতে বেশ কয়েকদিন ছিলেন পরিণীতি। তারপরেই তিনি দিল্লি থেকে মুম্বইয়ে আসেন। সামনেই পরিণীতি চোপড়ার ছবি রানিগঞ্জ মুক্তি পাওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+