Kangana Ranaut: মুম্বইয়ের বাস কি তুলে দিচ্ছেন কঙ্গনা? অভিনেত্রীর এই সিদ্ধান্তে বাড়ছে জল্পনা
অভিনেত্রী সাংসদ, নতুন পথে যাত্রা শুরু করেছেন কঙ্গনা রানাওয়াত। খুব একটা ছবি করছেন না তিনি। একের পর এক ছবি করেছেন তিনি। কিন্তু সেগুলি ফ্লপ করেছে। তেজস, লক্ষ্মীবাইয়ের মতো ছবিও বক্স অফিসে দাঁড়াতে পারেনি। কোনও পরিচালক তাঁকে নিয়ে ছবি তৈরি করতে চাইছেন না।
এরকম নানা জল্পনার মধ্যেই রাজনীতিতে পা রাখেন অভিনেত্রী। ২০২৪-র লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডিতে বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছেন কঙ্গনা। তারপর থেকে দিল্লিতেই বেশি আনাগোনা করছেন তিনি। হিমাচল প্রদেশে নিজের বিলাবহুল বাড়িও করেছেন অভিনেত্রী। সেখানেই বেশিরভাগ সময় থাকেন।

সাংসদ হওয়ার পর থেকে দিল্লি আর হিমাচল প্রদেশেই বেশি যাতায়াত করছেন অভিনেত্রী। মুম্বইয়ে তেমন ভাবে আসা হচ্ছে না। শোনা যাচ্ছে মুম্বইয়ের বাংলোটি নাকি বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী। মুম্বইয়ের বান্দ্রা পালি হিলস এলাকায় রয়েছে অভিনেত্রীর বিলাসবহুল বাংলো। মুম্বইয়ে গেলে সেখানেই থাকতেন কঙ্গনা। শোনা যাচ্ছে সেটি নাকি মাত্র ৪০ কোটি টাকায় বিক্রি করে দিচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়েছে। যদিও অভিনেত্রী বা তাঁর সহকারী এই নিয়ে কোনও কথা বলেননি। রানিলক্ষ্মীবাইয়ের শ্যুটিংয়ের সময় সেই বাড়িতেই অফিস করেছিলেন কঙ্গনা। আবার সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের সঙ্গে সেই বাড়িটি বেআইনি নির্মাণ দাবি করে সেটি ভেঙে দিতে উদ্যোগী হয়েছিল শিবসেনা।
মুম্বইয়ের বান্দ্রায় ২৮৫ স্কোয়ার কিলোমিটার মিটার জায়গায় ৩০৪২ স্কোয়ার ফুটের বাংলো তৈরি করেছিলেন কঙ্গনা। তাতে অতিরিক্ত ৫০০ কোয়ারফুট জুড়ে ছিল পার্কিং এরিয়া। দোতলা বাংলোটি বিক্রি হয়ে যাচ্ছে মাত্র ৪০ কোটি টাকায়। এমনই খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি মুম্বইয়ের বাস তুলে দিচ্ছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications