২০২১-এর আসন্ন ছবির জন্য শাহরুখ- সলমান,অক্ষয়, দীপিকাদের পারিশ্রমিক কত কোটি! সামনে এল টাকার অঙ্ক
২০২১-এর আসন্ন ছবির জন্য শাহরুখ- সলমান,অক্ষয়, দীপিকাদের পারিশ্রমিক কত কোটি! সামনে এল টাকার অঙ্ক
লকডাউনের জেরে গত বছর থেকে রীতিমতো ধাক্কা খেয়েছে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বহু জনকেই এই সময় কাজ পাওয়ার তাড়নায় রাস্তাতে ফলও বিক্রি করতে দেখা গিয়েছে। এদিকে, ২০২১ এ করোনার প্রকোপের মাঝে একাধিক ফিল্ম মুক্তি পেতে চলেছে। দেখে নেওয়া যাক এবছর আসন্ন ছবিতে সলমান থেকে ,রণবীর, আলিয়া , অক্ষয় কুমারদের পারিশ্রমিক কেমন।

আলিয়া ভাট
'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' সঞ্জয়লীলা বনশালীর পরিচালনায় এই বছর স্ক্রিনে আসতে চলেছে। এই ছবিতে নাম ভূমিকায় আছেন আলিয়া ভাট। এই ছবির জন্য আলিয়া ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এদিকে, শোনা যাচ্ছে অয়ন মুখোপাধ্যায়ের "ব্রহ্মাস্ত্র' ও এই বছর মুক্তি পাচ্ছে। এই ছবির জন্য আলিয়া পাচ্ছেন ১০ কোটি টাকা। দাবি সূত্রের।

রণবীর সিং
কপিল দেবের জীবনীর ওপপ আধারিক '৮৩' ছবিতে নাম ভূমিকায় থাকছেন রণবীর সিং। তিনি এই ছবিতে অসামান্য অভিনয় করেছেন বলে গুঞ্জন আগেই শোনা গিয়েছে। ছবির জন্য রণবীরের পারিশ্রমিক ৫০ কোটি টাকা।

দিপীকা পাড়ুকোন
শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিতে অভিনয় করতে চলেছেন দিপীকা। এই ছবি ২০২১ সালেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ছবির জন্য দীপিকা পাচ্ছেন ২০ কোটি টাকা।

প্রভাস
'বাহুবলী' স্টার প্রবাস ইতিমধ্যেই বলিউডে সাড়া ফেলেছেন। তাঁর আসন্ন ছবি 'রাধেশ্যাম'। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক হিসাবে পাচ্ছেন ৮০ কোটি টাকা। এছাড়াও ছবির লাভের অংশ থেকে ১০ শতাংশ পাবেন প্রভাস। এমনই 'ডিল' রয়েছে ।

সলমান খান
'রাধে' ছবির জন্য লাভের ৮০ শতাংশ সলমান ও ছবির দুই প্রযোজক সোহেল ও অতুল অগ্নিহোত্রী নিচ্ছেন।

রনবীর কাপুর
আলিয়ার সঙ্গে রণবীরের প্রেম জমে ওঠে 'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে। এই ছবিতে রণবীর ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর।

অক্ষয় কুমার
'বেল বটম' ছবিতে আসতে চলেছেন অক্ষয় কুমার। ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিত অক্ষয় নিচ্ছেন বলে শোনা গিয়েছে। এদিকে, ' সূর্যবংশী' ছবির জন্য অক্ষয় নিচ্ছেন ফিল্মের লাভের ৩০ শতাংশ।

শাহরুখ খান
'পাঠান' এর হাত ধরে শাহরুখ ফের কামব্যাক করছেন বলিউডে। আর এই ছবির জন্য তিনি নিচ্ছেন ১০০ কোটি টাকা।












Click it and Unblock the Notifications