Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bollywood: পেটাই চেহারায় দৌড়চ্ছেন কে? চিনতে পারছেন এই অভিনেতাকে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক তারকার ছবি ভাইরাস হয়েছে। পেটানো মেদহীন চেহারা তার, পরনে কৌপিন মাত্র। কে এই অভিনেতা এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। চিনতেই পারা যাচ্ছে না কে সেই অভিেনতা। এই অভিনেতার নাম কার্তিক আরিয়ান।

কার্তিক আরিয়ানের আপকামিং ছবি চন্দু চ্যাম্পিয়নের। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন অভিনেতা নিজের ইনস্টাগ্রামে। কার্তিক আরিয়ানকে চেনাই যাচ্ছে না সেই লুকে। একেবারে বদলে ফেলেছেন নিজেকে। আগামী ১৪ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির প্রথম লুক প্রকাশ্যে এনে কার্তিক আরিয়ান লিখেছেন, 'চ্যাম্পিয়ন আ রাহা হ্যায়'।

Kartik Aryan

ছবিটি একটি বায়োপিক। যাতে ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকারের ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। ছবির মূল চরিত্রের নাম এখানে চন্দু। কবীর খানের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াওয়ালা। তাতে প্রথম পোস্টারই চমকে দিয়েছে দর্শকদের। কার্তিক আরিয়ানের এই লুক বদলে ফেলা ছবিটি দেখেই দর্শকরা ভিড় করবেন সিনেমা হলে এমনই মনে করা হচ্ছে।

খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে জায়গা করে নিয়েছেন কার্তিক আরিয়ান। ভুলভুলাইয়া সিরিজের দ্বিতীয় ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার তিননম্বর ছবিতেও দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে বিদ্যা বালানকেও দেখা যাবে।

গতবছরই কার্তিক আরিয়ানের সত্য প্রেম কি কথা ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল। তাতে কার্তিকের সঙ্গে অভিনয় করেছিলেন কিয়ারা আদবানী। সারা আলি খানের সঙ্গে কয়েকবার নাম জড়িয়েছে কার্তিকের। পরে আবার নাকি তাঁদের সম্পর্ক ভেঙেও গিয়েছে বলে শোনা যাচ্ছিল। কয়েকদিন আগে সারাকে আবার দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে। এবার আবার সারাকে দেখা যাচ্ছে জাহ্নবী কাপুরের হবু দেওরের সঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+