Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vikrant Massey: আর বড় পর্দায় দেখা যাবে না! সাত সকালে ইনস্টা খুলতেই বড় পোস্ট, অবসর ঘোষণা এই অভিনেতার

Vikrant Massey: ভক্তদের চমকে দিয়ে বড় ঘোষণা করলেন অভিনেতা বিক্রান্ত মেসি। বলিউডকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন তিনি। মাত্র ৩৭ বছর বয়সেই কেন এভাবে ভক্তদের হতাশ করলেন তিনি, তা বুঝে উঠতে পারছেন না।

সম্প্রতি ১২ পাশ সিনেমাতে দারুণ অভিনয় করে মন জিতেছিলেন বিক্রান্ত মেসি (Vikrant Massey) । তারপরও একের পর এক ছবি করেছেন। তবে ২০২৫ এর পর আর অভিনেতাকে দেখা যাবে না বড় পর্দায়। আর এই ঘোষণার পরেই কার্যত ভেঙে পড়েছেন মেসির অসংখ্য অনুগামী। অনেকেই এই বিষয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও শুরু করে দিয়েছেন।

Vikrant Massey

সদ্য মুক্তি পাওয়া 'সবরমতি রিপোর্ট' ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত (Vikrant Massey)। গোধরা-কাণ্ড নিয়ে তৈরি সেই ছবি অনেক বিতর্কের জন্ম দিয়েছে। সূত্রের খবর নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে তাঁর আরও দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি হল 'আঁখো কি গুস্তাকিয়া' ও আরেকটি ইয়ার জিগরি। বিক্রান্ত এর ঘোষণা অনুযায়ী ওই দুটি ছবির পরই বলিউড ছাড়বেন তিনি। ইনস্টাগ্রামে ওই অবসরের বার্তা দিয়েছেন অভিনেতা।

তিনি (Vikrant Massey) লিখেছেন, "এতদিন ধরে আপনাদের সবার সমর্থন যেভাবে পেয়েছি, তার জন্য ধন্যবাদ। তবে এবার ঘরে ফেরার পালা। একজন স্বামী হিসেবে, বাবা হিসেবে, সন্তান হিসেবে ঘরে ফেরার সময় হয়ে এসেছে। ২০২৫ এ শেষবার সবার সঙ্গে দেখা হবে।"

অভিনেতার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল। অনেকেই এটিকে শেয়ার করে নিজেদের বক্তব্য পেশ করছেন। বলে রাখ প্রয়োজন, ২০০৯ সালে ছোট পর্দায় কাজের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু বিক্রান্ত মেসির (Vikrant Massey) । 'ধুম মাচাও ধুম' শো থেকে কেরিয়ার শুরু করেন তিনি। পরে ২০০৯ সালে 'বালিকা বধূ' সিরিয়ালে অভিনয় করে প্রথম পরিচিতি পান তিনি।

বলিউডে তাঁর অভিনয় করা প্রথম ছবি 'লুটেরা'। এর পর একে একে বিভিন্ন ধরণের ছবিতে নিজের অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। 'হাসিন দিলরুবা', 'গিনি ওয়েডস সানি'র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। এবং একাধিক ছবি হিট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+