লাগাতার হুমকির মুখে সলমন খান, দুবাইয়ের মলে নিরাপত্তার ঘেরাটোপে ঘুরছেন অভিনেতা

প্রতিদিনই মিলছে হুমকি। এমনকী সলমন খানের ববা সেলিম খানকে পর্যন্ত এসে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। মুম্বই পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে অভিনেতাকে। লরেন্স বৈষ্ণো গ্যাং হুমকি দিয়ে চলেছে সলমন খানকে হত্যার।

কয়েকমাস আগে সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে তারা সকলেই লরেন্স বৈষ্ণো গ্যাংয়ের কাছ থেকে সুপারি পেয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ ধৃতদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তারপর থেকে সলমন খানকে কড়া নিরাপত্তার বলয়ে থাকতে হচ্ছে।

Salman khan

সলমন খানের বাড়িত সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। লরেন্স বৈষ্ণো জেলে থাকলেও জেল থেকেই গ্যাং পরিচালনা করছেন বলে জানা গিয়েছে। সেই জেল থেকেই সলমন খানকে হত্যার পরিকল্পনা করেছে সে। সেকারণে তার উপর নাকি নজরদারি চালানো হচ্ছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। লরেন্স বৈষ্ণো গ্যাংই পাঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যা করেছিল।

সলমন খান পুলিশকে জানিয়েছিলেন তাঁর বাড়ির সামনে যেভাবে গুলি চালানো হয়েছিল তাতে টার্গেট ছিল তার বাড়ি তাতে কোনও সন্দেহ নেই। লরেন্স বিষ্ণোই গ্যাং যে সলমন খানকে প্রাণে মারার টার্গেট নিয়েছে সেকথা আগেই মুম্বই পুলিশের ইন্টালিজেন্স জানতে পেরেছিল। সেই মতো সলমন খানকে সতর্কও করেছিল তারা। এমনকী পাবলিক প্লেসে কোনও রকম বাড়তি নিরাপত্তা ছাড়া তাঁকে বেরোতে নিষেধ করা হয়েছিল। তারপরে অভিনেতার বাইরে বেরোনোও কমে গিয়েছিল। এমনকী বারান্দায় বেরিয়ে অনুরাগীদের দেখা দেওয়াও বন্ধ করে দিয়েছিলেন অভিনেকতা। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও খুব কম দেখা গিয়েছে তাঁকে।

গতকালই সলমন খানের বাবা সেলিম খান প্রাতর্ভ্রমণে বেড়িয়েছিলেন। সেসময় এক যুগল তাঁকে বৈষ্ণোই গ্যাং পাঠানোর হুমকি দেন। তারপরে খান পরিবার রীতিমতো চমকে গিয়েছে। তাঁরা বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। রীতিমতো শঙ্কিত গোটা পরিবার। এরই মধ্যে সলমন খানকে দেখা গেল দুবাইয়ে। নীল রঙের টি শার্ট পরে ঘুরছেন তিনি। সঙ্গে নিরাপত্তারক্ষীদের ঘেরাটপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+