চারশো কোটির মালিক, অথচ ভাড়া বাড়িতে থাকেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা!

অনুপম খের, বলিউডের একজন কিংবদন্তি অভিনেতা। সব রয়েছে তাঁর কাছে, অথচ নেই একটা নিজের বাড়ি। তিনি এখনও ভাড়া বাড়িতে থাকেন। অবিশ্বাস্য মনে হলেও কথাটা সত্যি। অন্তত তেমনটাই নিজের মুখে জানিয়েছেন অনুপম। মুম্বইয়ে তিনি ভাড়া বাড়িতে এতবছর ধরে থাকছেন। ১৯৮৪ সালে 'সারাংশ' সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করার পর থেকে পাঁচশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অনুপম খের।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর বিরাট অবদানের জন্য ভারত সরকার ২০০৪ সালে পদ্মশ্রী এবং ২০০৬ সালে পদ্মভূষণ পুরষ্কার দিয়ে সম্মাননা জানিয়েছে তাঁকে। এহেন অনুপম খের তাঁর জীবনযাপনের ব্যবস্থা যে এভাবে করতে পছন্দ করেন তা বহু মানুষের অজানা।

বেশির ভাগ তারকা বিলাসবহুল বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন। অথচ অভিনেতা অনুপম একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকতে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তটি বহুদিন আগে নেওয়া। স্ত্রী কিরণ খেরও প্রথম প্রথম অবাক হলেও পরে তা মেনে নিয়েছেন। অনুপমের যুক্তি, বাড়ির মালিকানা থাকার চেয়ে ভাড়া নেওয়ার যুক্তিযুক্ত। যে টাকায় তুমি বাড়ি নিতে পারো, সেই টাকা ব্যাঙ্কে রেখে ভাড়া বাড়িতে থাকো। থাকাও হবে, আবার টাকাও ফুরোবে না।

অনুপম খের প্রায় ৪০০ কোটি টাকার বেশি অঙ্কের মালিক। আনুমানিক ৩০ কোটি টাকা তাঁর বার্ষিক আয়। অথচ তাঁর নিজের বাড়ি নেই। বরং সিমলায় মাকে একটি বাড়ি তিনি কিনে দিয়েছেন। তাও কারণ, একবার ভুল করে মাকে বলে ফেলেছিলেন যে তিনি বড় তারকা, অনেক রোজগার তাঁর।

স্ত্রী কিরণ খেরের চণ্ডীগড়ে নিজের বাড়ি রয়েছে। তিনিও প্রথম প্রথম একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকার সিদ্ধান্তকে অদ্ভুত বলে মনে করেছিলেন। সময়ের সাথে সাথে, তিনিও তা মেনে নিয়েছেন। ফলে মুম্বইয়ে ভাড়া বাড়িতেই দিব্যি জীবন কাটাচ্ছেন অনুপম খের।

অসাধারণ অভিনেতা অনুপম শুধুমাত্র তাঁর বহুমুখী অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে বলিউডে অভিনয় করে পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। চার দশকের তাঁর কর্মজীবনে বারবার অভিনয়ের নৈপুণ্যের প্রমাণ দিয়েছেন। একজন বিখ্যাত অভিনেতা হওয়ার সংগ্রামের প্রথম দিনগুলোতে মুম্বইয়ে রেল স্টেশনে অসংখ্য রাত কাটানো থেকে বড় হওয়া সবই সিনেমার মতো ঘটেছে জীবনে। আর এভাবেই জীবনের গতিপথে এগিয়ে চলেছেন অনুপম খের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+