সোশ্যাল মিডিয়ায় প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন, বিগ বি থেকে তাপসী পান্নু সকলে
সোশ্যাল মিডিয়ায় প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন, বিগ বি থেকে তাপসী পান্নু সকলে
আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ অনেকেই। ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সেলিব্রিটি মহল। যদিও দেশপ্রেমের কোন নির্দিষ্ট দিন, তারিখ কিছুই হয় না। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের নানান অভিনেতা থেকে অভিনেত্রীরা। যেমন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, কঙ্গনা রানাওয়াত, তাপসী পান্নু -সহ অনেক সেলিব্রিটিরা।
|
কী জানালেন বিগ বি
বলিউডের বিখ্যাত নায়ক অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় তাঁর সমস্ত অনুরাগীদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। পাশাপাশি তিনি নিজের অ্যাকাউন্টে ৪ টি ছবি শেয়ার করেছেন। অভিনেতা গেরুয়া-সাদা-সবুজ রঙের গোঁফ দিয়ে শুভেচ্ছার বার্তা দিলেন ভক্তমহলকে।
|
শুভেচ্ছা অভিষেকের
বাবার পাশাপাশি ছেলে অভিষেক বচ্চনও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ওস্তাদ আমজাদ আলি খানের সরোদের একটি ভিডিও শেয়ার করেন। পোস্টে অভিনেতা লেখেন, হ্যাপি রিপাবলিক ডে, জয় হিন্দ।
|
তাপসী পান্নু শুভেচ্ছা জানান
এঁদের পাশপাশি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু শুভেচ্ছা জানান। তিনি টুইটে লেখেন, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এবং তিনি লেখন হ্যাপি রিপাবলিক ডে টু দ্য পিপল অফ ইন্ডিয়া।
নায়িকা কঙ্গনা রানাওয়াত জানালেন শুভেচ্ছা
নায়িকা কঙ্গনা রানাওয়াত প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে সুভাষ চন্দ্র বসুর একটি ভিডিও শেয়ার করলেন। নেতাজির সঙ্গে আইএনএ সৈন্যরা রয়েছেন। গান চলছে জন গণ মন অধিনায়কও জয় হে। ভিডিওয়ের ক্যাপশানে তিনি লেখেন এই গান আমাদের জাতীয় সঙ্গীত।
|
শুভেচ্ছা জানাতে বাদ যায়নি অর্জুন রামপালও
অভিনেতা অর্জুন রামপালও শুভেচ্ছা জানিয়েছেন। একটি প্যারেডের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, হ্যাপি ৭৩ রিপাবলিক ডে। জয় হিন্দ।
|
অজয় দেবগণও শুভেচ্ছা জানালেন
সকলের পাশপাশি বলি অভিনেতা অজয় দেবগণও সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে লেখেন,'তাঁরা যা করতে পারে, আমরা তা পারি না। সত্যিই অসাধারণ'। পাশে দেন একটি নমস্কারের ইমোজি।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা












Click it and Unblock the Notifications