(ছবি) বিকিনিতে শরীরী 'শো অফ' বিগ বস খ্যাত মন্দনা করিমির!
আগেও ছোট-খাটো বহু চরিত্রে দেখা গিয়েছে, ক্যায়া কুল হ্যায় হাম ছবির সিকোয়েল নিয়ে কথাও হয়েছে, কিন্তু তাতে তাঁর নাম কখনও আসেনি। কিন্তু বিগ বস ৯-এর দৌলতে মন্দনা করিমি এখন জনপ্রিয় নাম।
পেশায় বিমানসেবিকা মন্দনা সাফল্য ও জনপ্রিয়তা পেতে মডেলিংয়ের দুনিয়ায় প্রবেশ করেন। হংকং, মধ্যপ্রাচ্য ভারতে মডেলিংয়ের একাধিক কাজ করেছেন। তারপরই রয়, ভাগ জনি ভাগ, ম্যায় অউর চার্লস ছবিতে ছোটো খাটো চরিত্রে অভিনয়। ["আমার ক্ষেত্রে কালার্স কর্তৃপক্ষ 'নিষ্ঠুর' মনোভাব দেখিয়েছে", তোপ দাগলেন মন্দনা করিমি]
কিন্তু বিগ বস ৯-এ এসে অবশেষে জনপ্রিয়তার স্বাদ পান মন্দনা। বাড়িক ভিতরে বেশীর ভাগ সময় লাস্যময়ী মন্দনাকে মেক আপ ছাড়া ঢিলে ঢালা সাধারণ পোশাকে দেখা গিয়েছে। কিন্তু ক্যায়া কুল হ্যায় ছবির এই অভিনেত্রী যে বিকিনি ফটোশুটে তাবড় নায়িকাদের মাত দিতে পারেন তা ছবির পোস্টারেই বুঝিয়ে দিয়েছেন মন্দনা।
মন্দনা ভক্তদের জন্য বিকিনিতে ভিন্ন রূপে মন্দনার কিছু ছবি নিচে দেওয়া হল। স্লাইডে ক্লিক করে দেখে নিন।

মনিঝ করিমি
মন্দনা করিমির আসল নাম মনিঝ করিমি। মন্দনার টুইটার হ্যান্ডেলও তাঁর নিজের নামে।

বাবা ভারতীয়
মন্দনাকে ইরানী সুন্দরী বলা হলেও এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভাল মন্দনার মা ইরানী হলেও বাবা কিন্তু ভারতীও।

বিমান সেবিকা
পেশায় বিমানসেবিকা মন্দনা সাফল্য ও জনপ্রিয়তা পেতে মডেলিংয়ের দুনিয়ায় প্রবেশ করেন। হংকং, মধ্যপ্রাচ্য ভারতে মডেলিংয়ের একাধিক কাজ করেছেন।

ভারতে আসা
২০০৮ সালে ভারতে আসেন মন্দনা। মডেলিং থেকে ক্রমে পা রাখা বলিউডে। রয়, ভাগ জনি ভাগ, ম্যায় অউর চার্লস ছবিতে ছোটো খাটো চরিত্রে অভিনয় করেছেন মন্দনা।

কঙ্গনাই আদর্শ
মন্দনার মতে আদর্শ অভিনেত্রী কঙ্গনা। মন্দনার কথায়, "ও যেমন ঠিক তেমনই থাকতে ভালবাসে। কাউকে অযথা নকল করতে যায় না। ওর নিজস্বতা রয়েছে। "

বলিউডে পা রাখা
রয় ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করে বলিউডে পা রাখা মন্দনার। মন্দনার জীবনের বিগ ব্রেক বিগ বস ৯ই।

বিবাহিত?
বলিউডে শোনা যায় ললিত তেহলান নামে এক ব্যক্তির সঙ্গে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য বিয়ে করেন মন্দনা। পারমিট পেয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে দেন নিজেই।

প্রেমকাহিনী
আপাতত জনপ্রিয় শিল্পপতি গৌরব গুপ্তকে গত কয়েক মাস ধরে ডেট করছেন মন্দনা।

বিকিনিতে স্বচ্ছন্দ
কিন্তু বিগ বস ৯-বাড়ির ভিতরে বেশীর ভাগ সময় লাস্যময়ী মন্দনাকে মেক আপ ছাড়া ঢিলে ঢালা সাধারণ পোশাকে দেখা গিয়েছে। কিন্তু ক্যায়া কুল হ্যায় ছবির এই অভিনেত্রী যে বিকিনিতে স্বাচ্ছন্দ বলে জানিয়েছেন নিজের মুখে।

বড় কাজ
বিগ বস ৯ এর জনপ্রিয়তার পর বড় প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কাজ করতে পারবেন বলে বিশ্বাস মন্দনার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications