রাজস্থানে শ্যুটিং করতে গিয়ে অসুস্থ বিগ বি, আতঙ্কে বলিউড, চার্টার্ড বিমানে আনা হচ্ছে মুম্বই
রাজস্থানে শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বিগ বি অমিতাভ বচ্চন। বলিউড সিনেমা ঠগস অব হিন্দোস্তান-এর শ্যুটিংয়ের মাঝে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
রাজস্থানে শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বিগ বি অমিতাভ বচ্চন। বলিউড সিনেমা ঠগস অব হিন্দোস্তান-এর শ্যুটিংয়ের মাঝে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মুম্বই থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা দল রাজস্থানের যোধপুরে রওনা দিয়েছে বলে খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে বিগ বি-র সিটি স্ক্যান করা হয়েছে। চার্টার্ড বিমানে তাঁকে মুম্বই ফিরিয়ে আনার তোড়জোড় করা হচ্ছে। বিগ বি বেশ অসুস্থ বলেই শ্যুটিং ইউনিট সূত্রে খবর। ক্রনিক গ্যাসট্রিসাইটিসের সমস্যা রয়েছে বিগ বি-র। এমনকী তাঁর এমআরআই-ও করা হয়েছে।
আর একটি সূত্রে বলা হচ্ছে, শ্যুটিং চলাকালীন আঘাত পেয়েছেন অমিতাভ বচ্চন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। যোধপুরে আপাতত তাঁর চিকিৎসা চলছে।












Click it and Unblock the Notifications