মুম্বইতে পা রাখলেন পপ-সেনসেশন জাস্টিন বিবার, কনসার্ট ঘিরে চড়ছে উন্মাদনার পারদ
ভারতে তাঁর প্রথম শো ঘিরে উচ্ছসিত গায়ক জস্টিন বিবারের ভারতীয় ভক্তরা।মঙ্গলবার রাত দেড়টায় মুম্বই বিমানবন্দরে এই কানাডিয়ান পপ গায়ক এসে পৌঁছলে, তাঁকে ঘিরে ভক্তদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
ভারতে তাঁর প্রথম শো ঘিরে উচ্ছসিত গায়ক জস্টিন বিবারের ভারতীয় ভক্তরা।মঙ্গলবার রাত দেড়টায় মুম্বই বিমানবন্দরে এই কানাডিয়ান পপ গায়ক এসে পৌঁছলে, তাঁকে ঘিরে ভক্তদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
জাস্টিনকে বিমানবন্দরের থেকে নিতে পৌঁছে সলমন খানের দেহরক্ষী শেরা। বারমুডা ও গোলপি পুল ওভারে জস্টিন একেবারে নিজের চেনা পোশাক ঘরানাতেই নিজেকে ধরা দিলেন ভক্তকূলের সামনে।

এদিকে, জাস্টিনের কনসার্ট ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে গোটা মুম্বই জুড়ে। মনে করা হচ্ছে প্রায় ৪৫ হাজার দর্শক উপস্থিত থাকবেন কনসার্টে। ২৩ বছর বয়সী পপ-সেনসেশন জাস্টিনের কনসার্টে হাজির হতে ইতিমধ্যেই মুম্বইতে ভিড় জমাতে শুরু করেছেন তাঁর ভারতীয় ভক্তরা। সবমিলিয়ে কনসার্ট ঘিরে এখন সাজো সাজো রব গোটা মুম্বইতে।

Click it and Unblock the Notifications