'কৃষ্ণকলি' থেকে 'বাবা লোকনাথ', কোন সিরিয়ালে এই সপ্তাহে গল্প কোনদিকে মোড় নিতে চলেছে
'করুণাময়ী রানি রাসমণি' থেকে 'কৃষ্ণকলি' একাধিক সিরিয়াল এক একদিকে মোড় নিয়েছে। বিভিন্ন সিরিয়ালের গল্প বিভিন্নভাবে এগিয়ে চলেছে।
'করুণাময়ী রানি রাসমণি' থেকে 'কৃষ্ণকলি' একাধিক সিরিয়াল এক একদিকে মোড় নিয়েছে। বিভিন্ন সিরিয়ালের গল্প বিভিন্নভাবে এগিয়ে চলেছে। কোথাও পারিবারিক জটিলতা ক্রমই বাড়ছে, কোথাও পরিবারের বাইরে থেকে জটিলতা আরও জাঁকিয়ে বসছে। কোন সিরিয়ালে এই সপ্তাহে কী কী রয়েছে দেখে নেওয়া যাক।

করুণাময়ী রানি রাসমণি
লড়াই এখানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। সিরিয়ালে দেখানো হয়েছে কীভাবে রানি রাসমণির তত্ত্বাবধানে জামাই মথুরামোহন এক দুর্নীতিগ্রহস্ত ব্যবসায়ীর পর্দা ফাঁস করছেন। মথুরের এই পদক্ষেপই এই সপ্তাহে দৃষ্টি আকর্ষণ করবে।

জয়ী
সাগর দত্ত খুনের পর থেকেই প্রমাণ লোপাট ঘিরে ফের একবার সমস্যা তৈরি হয়েছে। এদিকে, লিজা ও জয়ীর মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা দুজনের কেউই জানেন না। এই সমস্ত জটিলতা কি এসপ্তাহেই মিটে যাবে? উত্তর জানতে দেখুন 'জয়ী'।

কৃষ্ণকলি
শ্যামা এবার শিক্ষায়ও পারদর্শী হতে চলেছে। আর তার জন্য সে পেয়ে গিয়েছে একজন নতুন শিক্ষক। তবে দিশা শ্যামার জন্য যাঁকে পছন্দ করেছেন সেই শিক্ষক এবার নতুন সমস্যা কি তৈরি করবেন? উত্তর পেতে চোখ রাখুন জি বাংলায়।

জয় বাবা লোকনাথ
এই সিরিয়ালে এবার সন্ন্যাসের পথে বাা লোকনাথ। তবে লোকনাথকে বাধা দিতে কমলা নিয়ে এসেছে সন্ধ্যাকে। কিন্তু কমলা কি নিজের লক্ষ্যে সফল হবেন? সংশয় থেকেই যাচ্ছে।

বকুলকথা
'বকুলকথা' সিরিয়ালে দেখা যাবে অরুণাভর ডেরা থেকে কীভাবে বকুল আর ঋষি পালাবে। এরপর দিশা ও দীপকে ঘিরে এক নয়া নাটক রচনা করতে চলেছেন ঋষি। তবে এষার বিয়ে নিয়ে ঘটনাক্রম পরিণতি পেতে চলেছে নতুন দিকে।












Click it and Unblock the Notifications