আসছে অঞ্জন দত্তের ‘রিভলবার রহস্য’, কারা থাকছেন অভিনয়ে, দেখুন ট্রেলার

অঞ্জন দত্তের সিনেমা মানেই অনুগামীদের কাছে এক টানটান উত্তেজনা, তা বলার অপেক্ষা রাখে না। এবার 'রিভলবার রহস্য’ সিনেমা নিয়ে পর্দায় আসছেন অঞ্জন দত্ত। ড্যানি ডিটেকটিভের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এখানে অভিনয় করবেন তনুশ্রী চক্রবর্তী, সুপ্রভাত দাস সহ, কাঞ্চন মল্লিক-সহ অনেকেই। ইতিমধ্যে সিনেমার ট্রেলারটি মুক্তি পেয়ে গেছে। ট্রেলার মুক্তি পাওয়ার খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। ট্রেলারে কী দেখা গেল, দেখুন।

আসছে অঞ্জন দত্তের ‘রিভলবার রহস্য’, কারা থাকছেন অভিনয়ে, দেখুন ট্রেলার


গোয়েন্দা রহস্য থেকে প্রেম সবকিছুই রয়েছে এই সিনেমার মধ্যে, তার ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। টেলার শুরু হওয়ার পর দেখা যায়, সিনেমার নায়ক সুপ্রভাত দাস বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছেন। সেখানেই তিনি বলটি জোরে মারার কারণে নিজেই অপ্রস্তুতে পড়ে ব্যাটটি রেখে দৌড়ে পালায় এবং বলতে থাকে ক্রিকেট খেলতে আর চায়ের দোকানে ম্যাজিক দেখাতেই আমার বেশি ভালো লাগে। এর থেকে বোঝা যায় এই সিনেমায় নিশ্চয়ই ম্যাজিক দেখাবেন তিনি।

আর বলেন, এমন একটা লোকের পাল্লায় পড়লাম যে নিজে পারছে না বলে আমাকে গোয়েন্দা বানিয়ে ছাড়লো। নিজে পিছনে থেকে আমাকে দৌড় করিয়ে ছাড়ছেন। যেখানে কেউ সত্যি কথা বলে না দুর্নীতি আর দুর্নীতি। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে কাঞ্চন মল্লিকও। সিনেমাটা যে গোয়েন্দা এবং রহস্য ভিত্তিক হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন অনেকেই। কবে সিনেমাটি মুক্তি পাবে যদিও তা এখনোও জানা যায়নি।

অপরদিকে, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ এবার বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করবেন। এই খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। তাছাড়াও আরোও বড় খবর রয়েছে সিনেমা প্রেমীদের জন্য। এবার মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। নাম 'পদাতিক’। সেই সিনেমাতেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনামী ঘোষকে। কিংবদন্তী পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী। এমন চরিত্র পেয়ে খুব খুশি রয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে, চার প্রবাসী বাঙালির গল্প নিয়েই অনুগামীদের সামনে আসছেন অতনু ঘোষ। সিনেমার নাম 'আরও এক পৃথিবী’। ইতিমধ্যে সিনেমার প্রোমো মুক্তি পেয়েছে। ২০২২ সালে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত কিন্তু পরে বদলানো হয়েছিল। সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে। যেখবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+