National Film Award 2024: ফের জাতীয় পুরস্কার বাংলার ঝুলিতে, সেরা বাংলা ছবি কৌশিক গাঙ্গুলির কাবেরীর অন্তর্ধান

জাতীয় ম়ঞ্চে ফের বাংলার জয়। ৭০ তম জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড পেল কৌশিক গাঙ্গুলির কাবেরীর অন্তর্ধান। এই পুরস্কার টেকনিশিয়ানদের বড় সাফল্য বলে জানিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। বলিউডকে পিছনে ফেলে এবার আঞ্চলিক ছবির জয় হয়েছে আন্তর্জাতিক মঞ্চে।

আঞ্চলিক ছবিগুলি একের পর এক সেরা পুরস্কার জিতে নিয়েছে। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নিত্যা মেনন এবং মানসী পারেখ। তামিল ছবি তিরুচিত্রাম্বলম ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। অন্যদিকে গুজরাতি ছবি কচ্ছ এক্সপ্রেসের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন মানসী পারেখ। পুরস্কার জয়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন মানসী পারেখ।

Koushik ganguly

এদিকে এই নিয়ে সপ্তমবার জাতীয় পুরস্কার জিতলেন এআর রহমান। পনিনিয়ান সেলভানে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করার জন্য পুরস্কার জিতে নিয়েছেন তিনি। সেরা সঙ্গীত শিল্পীর পুরস্কারও বাংলার ঝুলিতে। ব্রহ্মাস্ত্র ছবিতে কেশরিয়া গানের জন্য সেরা প্লে-ব্যাক সিঙ্গারের পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং। সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে রাহুল ভি চিট্টেলার গুলমোহর ছবিটি।

মনোজ বাজপেয়ী পেয়েছেন বিশেষ পুরস্কার। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কেরলের পরিচালক মিরাম চাণ্ডি মেনাচের। সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বিশাল ভরদ্বাজ। নন ফিচার ফিল্ম ক্যাটাগোরিরচতে ফুরসত অ্যালবমের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

অন্যদিকে কান্তারা ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেট্টি। উঁচাই ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন নীনা গুপ্তা। এদিকে সেরা কোরিওগ্রাফারের পুরস্কার থেকে সাসপেন্ড করে দেওয়া হয় জনি মাস্টারকে। ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুরস্কারের মঞ্চে তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মিঠুন চক্রবর্তী এদিন মন্তব্য করেছেন তিনি এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না যে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে কান্তারা ছবির অভিনেতা ঋষভ সেট্টি এবং করণ জোহরকে বিশেষ সম্মানে সম্মানিত করেন রাষ্ট্রপতি। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেট্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+