Subhashree Ganguly: মুম্বইয়ে বিশেষ পুরস্কার শুভশ্রীর, আবার কবে পর্দায় ফিরছেন রাজ ঘরণী
রাজ ঘরণীর হাতে মুম্বইয়ের পুরস্কার। ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন শুভশ্রী। সেরা আঞ্চলিক ওয়েব সিরিজের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। নিঃসন্দেহে বড় সাফল্য।
সোশ্যাল মিডিয়ায় পুরস্কার হাতে ছবি দিয়ে সুখবর শেয়ার করেছিলেন অভিনেত্রী। কয়েক মাস আগে থেকেই শোনা গিয়েছে এবার হিন্দি ওয়েব সিরিজের কাজ শুরু করতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তাতে কি দেখা যাবে শুভ শ্রীকে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

দ্বিতীয় সন্তানের জন্মের পরে তেমন ভাবে শুভশ্রীকে দেখা যায়নি। তবে তিনি যে কাজ শুরু করে দিয়েছেন সেটা প্রকাশ্যে এসেছে। সামনেই বাবলি নামে ছবিটি মুক্তি পাবে। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১৫ অগাস্টের আগেই। তাতে শুভশ্রীর সঙ্গে থাকবেন আবির চট্টোপাধ্যায়।
এখানেই শেষ নয় রাজ চক্রবর্তীর আরও একটি ছবিতে দেখা যাবে শুভশ্রীকে। সেই ছবিতে থাকবেন মিঠুন চক্রবর্তীও। আবার দেবালয় ভট্টাচার্যের ছবি আলেয়াতেও দেখা যাবে শুভশ্রীকে। অর্থাৎ সামনে বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলছে শুভশ্রীর। তার মধ্যে মুম্বইয়ে এই পুরস্কার প্রাপ্তি যে আরও একটি দরজা খুলে দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই।
এখন বাংলা টেলিভিশন এবং বড় পর্দার অনেক অভিনেতা অভিনেত্রীই মুম্বইয়. পাড়ি দিচ্ছেন। দেবচন্দ্রিমা, সংঘশ্রী এরা মুম্বইয়ে কাজ শুরু করে দিয়েছেন। আবার অঙ্কিতাকেও দেখা যাচ্ছে সিরিয়ালে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications