ক্যামেরায় জুতো দেখিয়ে কী বোঝাতে চাইলেন মিমি! সোশ্যাল মিডিয়া সরগরম
ক্রমেই টিকটক ভিডিও ঘিরে আগ্রহ, উন্মাদনা বেড়ে চলেছে । তরুণ প্রজন্মের অনেকেই এই টিকটক ভিডিও নিয়ে বেশ উৎসাহী। এমনই উৎসাহীদের দলে অভিনেত্রী মিমি চক্রবর্তীও রয়েছেন!
ক্রমেই টিকটক ভিডিও ঘিরে আগ্রহ, উন্মাদনা বেড়ে চলেছে । তরুণ প্রজন্মের অনেকেই এই টিকটক ভিডিও নিয়ে বেশ উৎসাহী। এমনই উৎসাহীদের দলে অভিনেত্রী মিমি চক্রবর্তীও রয়েছেন! তাঁর সাম্প্রতিক ভিডিও আপাতত নজর কেড়েছে নেটিজেনদের।

মিমির সাম্প্রতিক ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ক্যামেরার সামনে , পছন্দের জুতো দেখাতে ব্যস্ত। বিভিন্ন পোশাকে, হরেক রকমের লুক -এ মিমি ধরা দিচ্ছেন ক্যামেরায়। সঙ্গে রয়েছে তাঁর কেতাদুরস্ত জুতো। আর জুতোকে দেখাতে গিয়ে ক্যামেরার দিকে পা এগিয়ে দিচ্ছেন অভিনেত্রী।
View this post on InstagramA post shared by Mimi (@mimichakraborty) on

সোশ্যাল মিডিয়া আপাতত মিমির এই ভিডিও নিয়ে বেশ সরগরম। অনেকের মতেই , এমন ভিডিওতে অশালীন লেগেছে মিমিকে। তবে এখনও পর্যন্ত এই ভিডিও ৮২ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। 'গানের ওপারে'-র পুপের এই রূপ অনেকেই মেনে নিতে পারছেন না সোশ্যাল মিডিয়ায়। আবার মিমিকে অন্য লুকে দেখে খুশি তাঁর বহু গুণমুদ্ধ।












Click it and Unblock the Notifications