জসলিনের সঙ্গে প্রেমের আগে ৩ টি বিয়ে ছিল অনুপের! জানুন সেই বিতর্কিত পর্ব
'বিগ বস ১২'-র মঞ্চ এবার মাতোয়ারা 'বিচিত্র জোড়ি' দের নিয়ে। একাধিক নামী দামী ব্য়ক্তিত্ব এবার বিগবস-এর মঞ্চেয় প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছেন জুটি বেঁধে।
'বিগ বস ১২'-র মঞ্চ এবার মাতোয়ারা 'বিচিত্র জোড়ি' দের নিয়ে। একাধিক নামী দামী ব্য়ক্তিত্ব এবার বিগবস-এর মঞ্চেয় প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছেন জুটি বেঁধে। তবে সমস্ত জুটিদের মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন ভজন সম্রাট অনুপ জলোটা ও তাঁর গার্লফ্রেন্ড জসলিন মাথারু। এরপর থেকেই ৬৫ বছরের অনুপ জলোটার সঙ্গে ২৮ বছরের জসলিনের সম্পর্ক নিয়ে বিভিন্ন দিকে আলোচনা শুরু হয়ে যায়। শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কৌতূহল জাগতে থাকে অনুপ জলোটার প্রেমজীবন নিয়ে।

ভজন গায়কের প্রথম প্রেম
'এইসি লাগি লগন' ভজনটির মাধ্যমে বহু ভক্তের মন হরন করেন অনুপ জলোটা । একটা সময় এই ভজনসম্রাটের সুরের জাদুদে প্রেমে পড়েন বহু মহিলাই। এমনই একজন ছিলেন সোনালী শেঠ। যাঁর সঙ্গে প্রথম বিয়েটি হয় অনুপ জলোটার।

এরপর কোনদিকে এগোয় প্রেম জীবন
কিন্তু সোনালীর সঙ্গে দাম্পত্য জীবন মোটেও সুখের ছিলনা অনুপের। তাই ভেঙে যায় প্রথম বিয়ে। শেষমেশ, গায়ক রূপ কুমার রাঠৌরের সঙ্গে বিয়ে হয় সোনালীর। এরপর বীণা ভাটিয়ার সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজের রাস্তায় হাঁটেন অনুপ জলোটা।

তৃতীয় বিয়ে
বীণার সঙ্গেও সম্পর্ক বেশিদিন এগোয়নি অনুপের। তবে তারপর তিনি তৃতীয় বিয়ের পথে হাঁটেন। প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালের ভাগ্নি মেধার সঙ্গে বিয়ে হয় অনুপ জলোটার। তাঁদের ছেলে আরিয়ামন দু'জনের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। তবে বহু অসুস্থতার পর মৃত্যু হয় মেধার।

এরপর জসলিন!
এই সমস্ত ঘটনার পর , জসলিনের সঙ্গে অনুপের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ৬৫ বছরের ভজন সম্রাটের সঙ্গে ২৮ বছরের জসলিল এবার বিগবস ১২ -এ। আর তাঁদের প্রেম ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিগবস ১২-এ।












Click it and Unblock the Notifications