কলকাতায় 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব'-এ থাকতে চলেছে কোন কোন ছবি
সোমবার থেকে কলকাতায় শুরু বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবে কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের জন্য থাকছে বাংলাদেশের নামী ৮ টি ছায়াছবি। ইমপ্রেস টেলিফিল্মসের এই ছবিগুলি এর আগে বাংলাদেশে সমাদ্রিত হয়েছে।
সোমবার থেকে কলকাতায় শুরু বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবে কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের জন্য থাকছে বাংলাদেশের নামী ৮ টি ছায়াছবি। ইমপ্রেস টেলিফিল্মসের এই ছবিগুলি এর আগে বাংলাদেশে সমাদ্রিত হয়েছে।

যে আটটি ছবির প্রদর্শনী কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সেগুলি হল ' কালের পুতুল', 'অজ্ঞাতনামা', 'খাঁচা', 'কৃষ্ণপক্ষ', 'ড্রেসিং টেবিল', 'টু বি কন্টিনিউড', 'আলতা বানু', 'ভয়ংকর সুন্দর'। আগামীকাল বিকেল থেকে নন্দন চত্বরে শুরু হতে চলেছে এই উৎসব। উৎসবরে প্রথম দিনেই থাকছে 'কালের পুতুল'। 'কালের পুতুল' ছবিটি বাংলাদেশের চলচ্চিত্র সমালোচকদের সমালোচনায় বেশ খ্যাতি পেয়েছে। এবার কলকাতার দর্শকরা সেই ছবির স্বাদ আস্বাদনের সুযোগ পেতে চলেছেন।
আগামীকাল কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে উদ্বোধনে হাজির থাকবেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় সহ চলচ্চিত্রের সঙ্গে জড়িত বহু ব্যক্তিত্ব। উল্লেখ্।, ২০১১ সাল থেকে কলকাতায় আয়োজিত হয়ে আসছে 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব'। সংগঠিতভাবে নন্দনে এই উৎসবের আয়োজন শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি থেকে। কলকাতার পর ভারতের আরও ২০ টি শহরে বাংলাদেশ চলচ্চিত্র ফেস্টিভ্যাল আয়োজিত হবে। রাঁচি, ভুবনেশ্বর, গুয়াহাটি, হাদরাবাদ, দিল্লি, চেন্নাইতেও এই উৎসব আয়োজিত হতে চলেছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications