কলকাতার এই অনুষ্ঠানে কি একমঞ্চে দেখা যাবে শাহেনশাহ-বাদশা-বাহুবলীকে ! জল্পনা তুঙ্গে

বলিউডের কিং খানের সঙ্গে এবারে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যেতে পারে 'বাহুবলী' ফিল্ম খ্যাত প্রভাসকে

প্রতিবছরের মতো এবছরেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি আসনে কারা থাকবেন তা নিয়ে রয়েছে টলিউড মহলে কৌতূহল। সেই সমান কৌতূহল রয়েছে বাংলার চলচ্চিত্র প্রেমী মানুষের মনেও। তবে শাহরুখ , অমিতাভ বচ্চনকে যেমন প্রতিবছর দেখা যায়, শোনা যাচ্ছে এবছরেও সেভাবে দেখা যাবে তাঁদের। তবে এবছরে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে নয়া চমক।

কলকাতার এই অনুষ্ঠানে কি একমঞ্চে দেখা যাবে শাহেনশাহ-বাদশা-বাহুবলীকে!জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, বলিউডের কিং খানের সঙ্গে এবারে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যেতে পারে 'বাহুবলী' ফিল্ম খ্যাত প্রভাসকে। শাহরুখ খান যে চলচ্চিত্র উৎসবে আসছেন তা ৮০ শতাংশ পাকা। এদিকে, জানা যাচ্ছে দক্ষিণী তারকা প্রভাসকে এই অনুষ্ঠানে আসার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমন্ত্রণ পাঠানো হয়েছে।

তবে প্রভাস আসবেন কী না তা এখনও পর্যন্ত তিনি কিছু জানাননি। এই ক'বছরের মধ্যে দেখা গিয়েছে প্রায় প্রতিবছরই কলকাতা চলচ্চিত্র উৎসবে দেশের কোনও মহাতারকাকে আনা হয়েছে প্রধান অতিথি হিসাবে। সেই তালিকায় প্রতিবছর অমিতাভ বচ্চন থাকলেও এবছর তিনি থাকছেন কী না তা নিয়ে রয়েছে বেশ কিছু ধন্দ। তবে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো শাহেনশাহ-বাদশা-বাহুবলী-কে একই সঙ্গে দেখা যাবে কলকাতা চলচ্চিত্র উথসবের মঞ্চে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+