ইশার 'সঙ্গীত'-এ স্টেজ মাতালে শাহরুখ-গৌরী থেকে অ্যাশ-অভিষেক! দেখুন বিশেষ মুহূর্তের ছবি

রাজস্থানের উদয়পুরে শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশাআম্বানির বিয়ে ঘিরে রীতিমত লাইমলাইট কেড়ে নিচ্ছেন একাধিক তারকা।

রাজস্থানের উদয়পুরে শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশাআম্বানির বিয়ে ঘিরে রীতিমত লাইমলাইট কেড়ে নিচ্ছেন একাধিক তারকা। আন্তর্জাতিক তারকা বেয়ন্সে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। এদিকে, শনিবার রাতের রাজকীয় আয়োজনে অনুষ্ঠিত হয় ইশার 'সঙ্গীত' এর অনুষ্ঠান। সেখানে শুধু হাজিরই ছিলেন না বলিউড তারকারা, সঙ্গে নিজেদের পারফরম্যান্সে মাতিয়ে তোলেন শাহরুখ থেকে অ্যাশ।

ক্যাটরিনা

এথনিক ওয়্যারে এদিন গ্ল্যামারের ছটায় মাতিয়ে দেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাউফ। পিঙ্ক লহেঙ্গাতে এদিন তিনি মাতিয়ে দেন পার্টির আসর।

রাজস্থানে বেয়ন্সে

আন্তর্জাতিক পপ তারকা বেয়ন্সের বিশেষ পারফরম্যান্স রয়েছে ইশার বিয়ে উপলক্ষ্য়ে। সেজন্য এদিন সকালেই বেয়ন্স এসে পৌঁছন জয়পুর বিমানবন্দরে। সেখানে থেকে তাঁকে বিশেষ বিমানে নিয়ে যাওয়া হয় উদয়পুরে।

অ্যাশ- অভিষেকের পারফরম্যান্স

ইশার সঙ্গীত-এর রাতের অনুষ্ঠানে নজর কাড়েন অভিষেক ও ঐশ্বর্য। তারকা দম্পতির নাচের পারফরম্যান্সে এদিন মাতোয়ারা হয়ে ওঠে গোটা আসর।

5

5

ইশার বিয়ের পার্টি উপলক্ষ্যে রাজস্থানে রবিবার সকালে পৌঁছন অভিনেত্রী রেখা। সঙ্গে ছিলেন অভিনেত্রী দিশা পাটানি।

শাহরুখ-গৌরী

নাচের ছন্দে এদিন আসর জমিয়ে দেন কিং খান শাহরুখও। তবে বাড়তি পাওনা হিসাবে এদিনের স্টেজে দেখা গেল শাহরুখ-গৌরী জুটির নাচ। সাধারণত নামী দামী অভিনেত্রীদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে এযাবৎকাল কিং খানকে। কিন্তু ইশা আম্বানির সঙ্গীত-এর পার্টিতে শাহরুখের সঙ্গে তালে তাল মেলান গৌরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+