'মিটু ' বিতর্কে ফের উত্তাল বলিউড! রাজু হিরানিকে নিয়ে যৌনহেনস্থা কাণ্ডে মুখ খুললেন তারকারা
নানা পাটেকর - তনুশ্রী দত্তকে ঘিরে 'মিটু' বিতর্কের পর ফের একবার বলিউড উত্তাল । 'সঞ্জু',' পিকে','মুন্নাভাই ' সিরিজের পরিচালক রাজ কুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এবার ধীরে ধীরে সরগরম
নানা পাটেকর - তনুশ্রী দত্তকে ঘিরে 'মিটু' বিতর্কের পর ফের একবার বলিউড উত্তাল । 'সঞ্জু',' পিকে','মুন্নাভাই ' সিরিজের পরিচালক রাজ কুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এবার ধীরে ধীরে সরগরম হচ্ছে বলিউড। একাধিক বলিউড সেলেব এবার এই ঘটনায় মুখ খুলেছেন।

আরশাদ ওয়ার্সি যা বলেছেন..
'মুন্নাভাই' ছবির পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এবার মুখ খুলেছেন ছবির ' সার্কিট' আরশদ ওয়ার্সি। তিনি বলেন, ব্যক্তি রাজু হিরানি অত্যন্ত ভালো মানুষ। একজন ভদ্র লোকও! অরশদের দাবি, এই রকম একটা ঘটনায় তিনি রীতিমত হতবাক।
|
শরমন জোশির দাবি
রাজু হিরানির 'থ্রি ইডিয়টস' ছবির অভিনেতা শরমন জোশিও পাশে দাঁড়িয়েছেন বলিউড পরিচালকের। 'থ্রি ইডিয়টস' এর রাজু এদিন রাজু হিরানিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে একটি আবেগঘন টুইট করেন। যেখানে রাজু হিরানি সম্পর্কে একাধিক দাবি করেন তিনি ।

বনি কাপুর
পরিচালক বনি কাপুরও এই বিতর্কে রাজু হিরানির পাশে দাঁড়িয়েছেন। বনি কাপুর জানান,' রাজু হিরানি একজন খুবই ভালো মানুষ। ..আমি এই অভিযোগ বিশ্বাস করিনা। তিনি এরকম কোনও কাজ কোনওদিনই করতে পারেন না।'

দিয়া মির্জার দাবি
রাজু হিরানির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় রীতিমত হতবাক অভিনেত্রী দিয়া মির্জা। অভিনেত্রী দিয়া মির্জা এক সর্বভারতীয় পত্রিকাকে জানিয়েছেন, 'এই অভিযোগ ঘিরে আমি রীতি অবাক..।' তাঁর দাবি, 'গত ১৫ বছর ধরে ইন্ডাস্ট্রি তাঁরে সম্মান করেছে, আমি সঠিক তদন্তের অপেক্ষায় রয়েছি। '
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications