Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বসের বাড়ি থেকে গ্রেফতার আরমান কোহলি

বিগ বসের বাড়ি থেকে গ্রেফতার আরমান কোহলি
মুম্বই, ১৭ ডিসেম্বর : ব্রিটিশ-পাক অভিনেত্রী সোফিয়া হায়াতের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বিগ বসের বাড়ি থেকে আরমান কোহলিকে গ্রেফতার করল লোনাভলা সিটি পুলিশ। বিগ বসের বাড়িতে থাকাকালীন সোফিয়াকে মানসিক হয়রানি ও তাঁর উপর শারীরিক বলপ্রয়োগ করা হয়েছে বলে অরমানের বিরুদ্ধে অভিযোগ আনেন সোফিয়া।

গত ১১ ডিসেম্বর বিগ বস ৭ থেকে এলিমিনেট হয়ে যান আরমান। তারপরই আরমানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সোফিয়া। শুধু অপদস্ত করাই নয়, সোফিয়ার উদ্দেশ্যে আরমান বেশ কয়েকবার আপত্তিকর মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ জানিয়েছিলেন সোফিয়া।

সান্তাক্রুজ থানার এসআই অরুণ চৌহান জানিয়েছেন, অভিনেত্রী-গায়িকা সোফিয়ার অভিযোগের ভিত্তিতে বিগ বস ৭-এর প্রতিযোগী আরমান কোহলির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আফআইআর দায়েরের যাবতীয় নিয়মকানুন সেরে মামলাটি লোনাভলা পুলিশের কাছে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে।

আরমান কোহলির বিরুদ্ধে ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা অন্য উপায়ে আঘাত), ৫০৪ (শান্তভঙ্গের জন্য ইচ্ছাকৃত অপমান), ৫০৯ (শব্দ,অঙ্গভঙ্গি বা অন্যান্য কার্যকলাপের মাধ্যমে মহিলার অবমাননা করা), ৫০৬ (দণ্ডনীয় ভীতি-প্রদর্শন) এবং ৩৫৪ (যৌন হয়রানি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিগ বসের বাড়িতে থাকাকালীন তনিশা, এজাজেক সঙ্গে সোফিয়ার ঝগড়া হয়। কিন্তু আরমানের সঙ্গে ঝগড়ার জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এতটা হয়তো অরমান নিজেও আঁচ করতে পারেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+