আলিয়া-সোনাক্ষীর 'কলঙ্ক' -এর সেট-এ অর্জুন! কার সঙ্গে দেখা করলেন তিনি
করণ জোহর পরিচালিত ছবি 'কলঙ্ক' নিয়ে বেশ হৈচৈ বলিউডে। এই ছবির হাত ধরে প্রায় বহু বছর পর আবারও অনস্ক্রিন হতে চলেছেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের জুটি। ফলে শোরগোলটা লেগেই রয়েছে।
করণ জোহর পরিচালিত ছবি 'কলঙ্ক' নিয়ে বেশ হৈচৈ বলিউডে। এই ছবির হাত ধরে প্রায় বহু বছর পর আবারও অনস্ক্রিন হতে চলেছেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের জুটি। ফলে শোরগোলটা লেগেই রয়েছে। শুধু মাধুরী-সঞ্জয় নন, ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, বরুণ ধওয়ান, আদিত্য কাপুর, ও সোনাক্ষী সিনহা। ইতিমধ্যেই সেট- এ শুরু হয়ে গিয়েছে জোর কদমের তোড়জোড়। এরই মধ্য়ে সেট-এ এসে হাজির হন অভিনেতা অর্জুন কাপুর।

কিন্তু হঠাৎ আলিয়া সোনাক্ষীর ছবির সেট-এ কেন এলেন অর্জুন কাপুর? এ প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খেয়েছে। একটা সময় আলিয়ার সঙ্গে '২ স্টেটস' ছবিতে অভিনয় করেন অর্জুন। সেই সময়ে দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা ঘিরেও কিছু খবর ছড়ায়। পাশাপাশি 'তেভর' ছবিতেও দুজনের মধ্য়ের ঘনিষ্ঠতা ঘিরে কিছু খবর ছড়ায়। তবে এদিন কি, অর্জুন কার সঙ্গে দেখা করতে আসেন?
প্রশ্নের একটাই উত্তর। 'কলঙ্ক' ছবির পরিচালক অভিষেক বর্মণের সঙ্গে এদিন সেট-এ দেখা করতে আসেন অর্জুন। তিনিই অর্জুনকে নিয়ে বানিয়েছিলেন '২ স্টেটস' ছবিটি। দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়। এদিকে, করণের সঙ্গে সেট-এ অর্জুনের দেখা হয়েছে কি না তা জানা যায়নি। করণ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, গত ১৫ বছর ধরে এরকম একটি ছবির কথা তিনি ভেবে আসছিলেন। তবে শেষমেষ তা অভিষেক এই ছবিটি বানানোতে বেশ খুশি করণ।












Click it and Unblock the Notifications