সলমন খানকে চড় মারলেন অনুষ্কা?
সলমন খানের সুলতান ছবি বলিউডে ইতিমধ্য়ে সবচেয়ে চর্চায় রয়েছে। এই ছবির জন্য নিজের একশো শতাংশ দিচ্ছেন অভিনেকা সলমন খান। তবে এই ছবির সেটে সম্প্রতি যা ঘটল তা চমকে দেওয়ার মতো। সূত্রের খবর ছবির সেটেই নাকি সলমনকে কষিয়ে চড় মেরেছেন ছবির অভিনেত্রী অনুষ্কা শর্মা।
এটুকু শুনেই যাঁরা অনেককিছু আগডুম-বাগডুম ভাবতে শুরু করেছেন তাদের জন্য বলে রাখি ভুল ভাববেন না। ছবির একটি অ্যাকশন দৃশ্যকে জীবন্ত করে তুলতে ভাইজানের নির্দেশেই তাঁকে চড় মেরেছেন অনুষ্কা। [(ছবি) সুলতান ছবিতে অনুষ্কা শর্মার জায়গা নিতে মরিয়া 'মিথ্যুক' ঊর্বষী রাউতেলা!]

সলমন ও অনুষ্কা দুজনেই এই ছবিতে কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন সলমন ও অনুষ্কা দুজনেই। একটি অ্যাকশন সিকোয়েন্সে সলমন চেয়েছিলেন দৃশ্যটি আরও জীবন্ত হোক এবং আরও নৃশংস লাগুক। তাই তিনি অনুষ্কাকে বলেন অভিনয় নয়, চড়টি যেন অনুষ্কা তাকে সত্যি করেই সজোরে মারেন। অনুষ্কা সলমনকে থাপ্পড় মারছেন এই দৃশ্যটি অবশ্যই সুলতান ছবির হাইলাইট পয়েন্ট। [(ছবি) দাবাং সলমনের সুপার ফ্লপ সিনেমার তালিকা]
এই ছবির জন্য ওজন বাড়িয়েছেন সল্লুভাই, গোঁফ-কদমছাঁট চুল সহ নয়া লুক। তবে যদিও সলমনের কথায় ওজন নয় পেশীর আয়তন বাড়িয়েছেন তিনি। আর তা মোটেই সোজা কথা নয়। এর জন্য কড়া অনুশাসন ও নিয়মাবলী মেনে চলতে হয়েছে তাঁকে। [(ছবি) সলমন ও শাহরুখের সঙ্গে কোন খেলায় মাততে চান সানি লিওনি?]
শুধু সলমন নন, অনুষ্কা শর্মাও এই ছবির জন্য মার্শাল আর্টস সহ কুস্তির কড়া প্রশিক্ষণ নিচ্ছেন।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications