এই মন্ত্রীসভার সদস্যদের চেনেন কি! মনমোহন থেকে রাহুলের রূপে দেখা গেল এঁদের

বহু দিন ধরেই আলোচনা চলছিল এই ছবিটি নিয়ে। 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবিতে মনমোহন সিং এর ভূমিকায় অনুপম খেরের ছবি সোশ্যাল মিডিয়ায় আলতেই তা ভাইরাল হয়ে যায়।

বহু দিন ধরেই আলোচনা চলছিল এই ছবিটি নিয়ে। 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবিতে মনমোহন সিং এর ভূমিকায় অনুপম খেরের ছবি সোশ্যাল মিডিয়ায় আলতেই তা ভাইরাল হয়ে যায়। এবার প্রকাশিত হল , বিভিন্ন রাজনীতিকদের ভূমিকায় থাকা ছবির বেশ কয়েকজনের লুক।

এই মন্ত্রীসভার সদস্যদের চেনেন কি! মনমোহন থেকে রাহুলের রূপে দেখা গেল এঁদের

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার'। সঞ্জয় বরুয়ার লেখা 'অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' অবলম্বনে তৈরি হয়েছে ছবি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রধানমন্ত্রীত্ব ও তাঁকে ঘিরে থাকে বেশ কয়েকটি বিষয় নিয়ে জাল বুনেছে ছবির গল্প। ছবিতে অটলবিহারী বাজেপেয়ীর চরিত্রে রয়েছেন রাম অবতার ভরদ্বাজ। সুজান বার্নেটকে দেখা যাবে সোনিয়া গান্ধীর চরিত্রে। মনমোহন সিংয়ের স্ত্রীর চরিত্রে থাকছেন দিব্যা শেঠ শাহ। রাহুল গান্ধীর চরিত্রে থাকছেন অর্জুন মাথুর। অহনা কুমার থাকছেন প্রিয়াঙ্কা গান্ধীর চরিত্রে।

ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর চরিত্রে অনুপম খেরের লুক সকলকে চমকে দেওয়ার মত!নিজের মেক আপ নিয়ে বেশ গবেষণা করেন অনুপম। মায়াঙ্ক তিওয়ারি পরিচালিত এই ছবির অন্যতম পরিচালক হনসল মেহতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+