এফটিআইআই-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনুপম খেরের, জানালেন পদত্যাগের কারণ

ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্য়ান পদ থেকে পদত্যাগ করলেন অভিনেতা অনুপম খের। ব্যস্ততার কারণ দেখিয়ে এদিন ইস্তফা দেন তিনি।

পুনের ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্য়ান পদ থেকে পদত্যাগ করলেন অভিনেতা অনুপম খের। সূত্রের দাবি, ব্যস্ততার কারণ দেখিয়ে এদিন ইস্তফা দেন তিনি।

এফটিআইআই-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনুপম খেরের, জানালেন পদত্যাগের কারণ

অনুপম খেরের ইস্তফাপত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রকের কাছে। নিজের ইস্তফাপত্রে অনুপম জানিয়েছেন, এক মার্কিন টেলিভিশন শো-এ যোগ দেওয়ার জন্য আগামী ৯ মাস ব্যস্ত থাকবেন তিনি। ফলে এফটিআইআই -এর দায়িত্ব পালন করা সেই সময় মুশকিল। আর সেজন্যই তিনি এমন দপক্ষেপ নিচ্ছেন।

যদিও বিজেপিপন্থী অনুপম খেরের এই ইস্তফা ঘিরে ইতিমধ্যেই অনেকেই রাজনৈতিক কারণের গন্ধ পাচ্ছেন। এদিকে, অনুপমের চিঠি পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরের কাছে। আর সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে মন্ত্রকের তরফেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+