জীবন–মৃত্যু নিয়ে নিজের সঙ্গেই কথা বলছেন অনুপম খের, দেখুন ভিডিও

পরপর দুই নক্ষত্রপতন বলিউডে। ঋষি কাপুর ও ইরফান খান। দু’‌জনেই ক্যান্সারের রোগী ছিলেন, তাঁদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। তবে তাঁদের মৃত্যু মানুষকে ভাবতে বাধ্য করেছে যে জীবন খুবই অনিশ্চিত। একই নৌকায় চড়ে বসেছেন অভিনেতা অনুপম খেরও। যিনি প্রয়াত দুই অভিনেতার বিষয়ে চিন্তা তরা থামাতেই পারছেন না এবং টুইটারে নতুন একটি ভিডিও টক সেশন শুরু করেছেন অভিনেতা। যার নাম '‌হোয়েন বিট্টু মিটস অনুপম’‌।

নিজের সঙ্গেই কথা বলছেন অনুপম খের


৬৫ বছরের অভিনেতাকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে এই ভিডিওতে। এই ভিডিওতে দুই অনুপম খের কথা বলবেন জীবন, মৃত্যু ও দেহ থেকে বেড়িয়ে যাওয়া আত্মা নিয়ে। এই ভিডিওতে হৃদয়গ্রাহী অনুপমকে দেখানো হয়েছে যিনি ঋষির সঙ্গে তাঁর মুহূর্তগুলি নিয়ে কথা বলছেন এবং বিট্টু তাকে সান্ত্বনা দিচ্ছে। ইরফান সম্পর্কে বলতে গিয়ে অনুপম জানিয়েছেন যে তিনি দারুণ অভিনেতা ছিলেন। এই ভিডিওর লিঙ্ক টুইটারে শেয়ার করে অনুপম লিখেছেন, '‌কখনও কখনও দুঃখময় জীবন, আসল জীবনের পরিবর্তে উদযাপন করা যেতে পারে।’‌

ভিডিওর শেষে বিট্টুকে দেখা যায় অনুপমকে বোঝাতে যে এই দুই অভিনেতার অভিনয়কে ও তাঁদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলিকে মনে রাখা দরকার ও শোকপ্রকাশ করা উচিত নয়। অনুপম বলেন, '‌তাঁদের জীবনকে উদযাপন করি এবং ভক্তদের জীবনে তাঁদের অবদান কি তা সকলকে মনে করিয়ে দিই।’‌

ইরফানের প্রয়াণের পর অনুপম খের ভিডিও শেয়ার করে লেখেন, '‌একজন প্রিয় বন্ধু, একজন সেরা অভিনেতা এবং একজন দুর্দান্ত মানুষ মারা যাওয়ার খবরের চেয়ে হৃদয় বিদারক ও করুণ আর কিছুই হতে পারে না। দুঃখের দিন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’‌ ঋষি কাপুর মারা যাওয়ার পর তিনি একটি পুরনো ভিডিও শেয়ার করে লেখেন, '‌ঋষি কাপুরের চেয়ে দারুণ মানুষ, অকপট, জোরে জোরে ঢেঁকুর তোলা, এক শিশুর মতোই প্রশ্ন করার মতো ব্যক্তি আমি কখনও দেখিনি। ভগবান ঋষি কাপুরকে বানিয়ে তাঁর ছাঁচ ভেঙে দিয়েছিলেন। দুঃখ এতটাই গভীর যে চোখের জলও বেড়োচ্ছে না।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+