Animal Box Office Prediction: ওপেনিং ডে-তেই জওয়ানকে হারাবে অ্যানিম্যাল, বক্স অফিস নিয়ে তুঙ্গে জল্পনা
Animal Box Office Prediction: গতকাল মুক্তি পেয়েছে রণবীর কাপুরের সিনেমা অ্যানিম্যালের ট্রেলার। সেটা প্রকাশ্যে আসার পরেই হই হই পড়ে গিয়েছে বলিপাড়ায়। এমন অ্যাকশন নাকি বলিউডে আর কখনও হয়নি। রণবীর কাপুর-ববি দেওয়লের লিক নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
এরই মধ্যে আবার অ্যানিম্যালের বক্স অফিস নিয়ে জল্পনা চলছে। চলতি বছরে বক্স অফিস কালেশনে শীর্ষে রয়েছে শাহরুখ খানের জওয়ান। কিন্তু রণবীরের অ্যানিম্যালের ট্রেলার দেখার পর শাহরুখ খানের জওয়ান বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

ট্রেলর লঞ্চ হতেই সকলে বলতে শুরু করে দিয়েছেন ওপেনিং ডে-তে শাহরুখের জওয়ানকে চ্যালেঞ্জ জানাবে ছবিটি। জওয়ানের মতোই অ্যানিম্যালও তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি। তেলুগুতে জওয়ানের বক্স অফিস কালেকশনকে অ্যানিম্যাল পিছনে ফেলবে তাতে কোনও সন্দেহ নেই এমনই দাবি করা হয়েছে।
শুধু অন্ধ্রপ্রদেশেই নয় আমেরিকা এবং ব্রিটিনেও তেলুগু সিনেমার দর্শকের সংখ্যা প্রচুর। সেকারণে সেখানে জওয়ানের তেলুগু ভার্সেন অনেক বেশি বক্স অফিসে বিপুল কালেকশন করেছে। অ্যানিম্যাল মুক্তি পেলেও সেটা ছাপিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন রশ্মিকা মন্দানা, ববি দেওয়ল, অনীল কাপুর। এ সার্টিফিকেট নিয়েই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। মনে করা হচ্ছে তিন ঘণ্টার বেশি সময়ের সিনেমাটি দর্শকদের কাঁপিয়ে দেবে। বিশেষ করে ছবিতে ববি দেওয়লকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।












Click it and Unblock the Notifications