যৌন হেনস্থা নিয়ে নানা পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্ক তুঙ্গে! মুখ খুললেন প্রত্যক্ষদর্শী
ঘটনা ২০০৮ সালের। সেই সময় 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্য়ুটিং চলছিল। শ্যুটিং এ হাজির ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত, ছিলেন অভিনেতা নানা পাটেকর। চলছিল নাচের দৃশ্যের শ্যুটিং।
ঘটনা ২০০৮ সালের। সেই সময় 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্য়ুটিং চলছিল। শ্যুটিং এ হাজির ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত, ছিলেন অভিনেতা নানা পাটেকর। চলছিল নাচের দৃশ্যের শ্যুটিং। আচমকা তনুশ্রী অভিযোগ তোলেন, যে তাঁর সঙ্গে নানা পাটেকর যৌন হেনস্থা করছেন। স্তব্ধ হয় শ্যুটিং, শুরু হয় বিতর্ক। এরপর কেটে গিয়েছে ১০ বছর। ফের এক নতুন সাক্ষাৎকারে সেই ঘটনার উল্লেখ করেন তনুশ্রী। আর স্ফুলিঙ্গের মতে ছড়িয়ে পড়তে থাকে বিতর্কের আগুন।

অনেকেই বলছেন তনুশ্রী একদিন বাদে কেন এসব কথা বলছেন ? অনেকেই প্রশ্ন তুলেছেন তনুশ্রী আদৌ সত্যি কথা বলছেন কী না। এই যাবতীয় কৌতূহলের উত্তর বেরিয়ে এল এক প্রত্যক্ষ্যদর্শীর বয়ান থেকে। জেনিস সেকিউরিয়া নামের এক সাংবাদিক বলছেন, সেই দিন শ্যুটিং এর সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি। আর যখন শ্যুটিং এর খবর করতে তিনি পৌঁছন 'হর্ন ওকে প্লিজ'-এর শ্যুটিং এ, তখন দেখেন বন্ধ রয়েছে শ্যুটিং। জানতে পারেন, যৌন হেনস্থা নিয়ে নানা পাটেকরের বিরুদ্ধে সেট-এ মুখ খুলেছেন তনুশ্রী। প্রযোজকরা সাংবাদিককে জানান, ছবির নায়িকা 'সহযোগিতা' করছেন না বলে বন্ধ রয়েছে শ্যুটিং। গোটা ঘটনাটি জেনিস পোস্ট করেন ফেসবুকে।
এখানেই শেষ নয়। সেই রাতে তনুশ্রীর বাবা মা তাঁকে নিতে এলে,তাঁদের গাড়ির ওপর হামলাও হয়। সাংবাদিক জেনিসের বয়ান অনুযায়ী সেই সময়ে তনুশ্রীর সঙ্গে কথা বলতে যান ওই সাংবাদিক। গোটা ঘটনায় তনুশ্রী যে কান্নায় ভেঙে পড়েন তা জানাতে ভোলেননি জেনিস।












Click it and Unblock the Notifications